সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কড়াইল বস্তির আগুনে পানির সংকট: খাল থেকে জেনারেটর দিয়ে পানি তুলছে ফায়ার সার্ভিস

Our Times News

ফায়ার সার্ভিস খাল থেকে জেনারেটর দিয়ে পানি তুলছে

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। চারদিকে দ্রুত ছড়িয়ে পড়া আগুন সামাল দিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পানির স্বল্পতা। তাই বাধ্য হয়ে বস্তির পাশের খাল থেকে জেনারেটর বসিয়ে পানি তোলার ব্যবস্থা করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

মঙ্গলবার রাত পর্যন্ত আগুন নেভানোর কাজে মোট ১৯টি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে দেখা যায়, খালের পাড়ে তিনটি জেনারেটর স্থাপন করা হয়েছে, যেগুলো থেকে একাধিক পাইপের মাধ্যমে পানি সরবরাহ করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

ফায়ার ফাইটারদের ভাষ্য, ঢাকার তীব্র যানজটের কারণে পানির ট্যাংকারগুলো আগুনের স্থানে পৌঁছাতে দেরি করছে। যারা দ্রুত পৌঁছাতে পেরেছিল, তাদের পানিও শেষ হয়ে যায়। ফলে অগ্নিনির্বাপণে খালের পানি ব্যবহারের সিদ্ধান্ত নিতে হয়।

ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথেই ১১টি ইউনিট রওনা দেয়। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে প্রথম ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। যানজটে আটকে থাকায় আরও চারটি ইউনিট এখনো পথে রয়েছে।

এদিকে, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত