সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নির্বাচনে ১০ শতাংস ভোট কারচুপি হয়েছে অভিযোগ এনসিপি প্রধান নাহিদ ইসলামের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া মোটামুটি সন্তোষজনক হলেও গণনার সময় প্রায় ১০ শতাংশ ভোটে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।
নাহিদ ইসলাম বলেন, একাধিক আসনকে লক্ষ্য করে ফল পরিবর্তন করা হয়েছে। কেন্দ্র দখল এবং প্রশাসনের সহায়তা ব্যবহার করে এ কারচুপি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, অতীতে আওয়ামী লীগের সময় যেভাবে নির্বাচন হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সেই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে প্রতিপক্ষের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটছে বলে উল্লেখ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, জনগণের অধিকার রক্ষা করা তাদের দায়িত্ব। ১১ দলীয় জোটকে সমর্থন দেওয়ার জন্য ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

তার ভাষ্য অনুযায়ী, নির্বাচনে দুটি পক্ষ ছিল। একটি পক্ষ সংস্কার ও বিচারের পক্ষে, অন্য পক্ষ পুরনো ব্যবস্থাকে ধরে রাখতে চায়। তিনি দাবি করেন, গণভোটে হ্যাঁ ভোট বেশি পড়েছে এবং সেই হিসেবে ১১ দলীয় জোটেরই এগিয়ে থাকার কথা ছিল। তবে শেষ মুহূর্তে ১০ শতাংশ ভোট কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত