সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

আমাকে খুঁজবেন না, আমি বয়ফ্রেন্ডের সঙ্গে আছি, নিখোঁজ পূজার রহস্যে নতুন মোড়

Our Times News

নিখোঁজ তরুণী পূজা দাসের ঘটনা বরিশাল

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বরিশালের আগৈলঝাড়া উপজেলার ২১ বছর বয়সী কলেজছাত্রী পূজা দাস গত ৯ নভেম্বর সকাল থেকে নিখোঁজ ছিলেন। কলেজে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। পরিবারের অভিযোগ, ঘটনাটি রহস্যজনক, তাই তারা থানায় সাধারণ ডায়েরি করেন। কিন্তু ছয় দিন পেরিয়ে গেলেও তরুণীকে খুঁজে পাওয়া যায়নি।

তবে তদন্তে নেমে ভিন্ন সংকেত পেয়েছে পুলিশ। আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম জানান, পূজার নিখোঁজের ঘটনার পর তদন্ত কর্মকর্তা এসআই মনিরুল ইসলামের হোয়াটসঅ্যাপে একটি খুদে বার্তা আসে। সেখানে লেখা,
‘আমাকে খুঁইজেন না। আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আছি। ভালোই আছি।’

পুলিশ জানায়, মেসেজ পাঠানোর পরপরই নম্বরটি বন্ধ হয়ে যায়। ফলে এটি সত্যিই পূজা পাঠিয়েছে নাকি কেউ বিভ্রান্ত করার চেষ্টা করেছে, তা নিশ্চিত করা যাচ্ছে না। তবে তারা মনে করছেন, তরুণী সম্ভবত নিজের ইচ্ছাতেই সঙ্গীর সঙ্গে চলে গেছেন।

পূজা দাস বরিশাল সরকারি মহিলা কলেজের সম্মান শ্রেণির ছাত্রী এবং স্থানীয় পরিচিত ব্যবসায়ী পরিবারের সদস্য। নিখোঁজের ঘটনাটি তার ভাই রিমন দাস থানায় রিপোর্ট করেন, তবে এখন তিনি এ বিষয়ে কথা বলতে অনীহা প্রকাশ করছেন।

তদন্ত কর্মকর্তা জানান, তরুণী প্রাপ্তবয়স্ক হওয়ায় বিষয়টি আরও জটিল হয়েছে। পরিবার থেকেও কার্যকর কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। যে কারণে পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন উপায়ে তার অবস্থান শনাক্তের চেষ্টা করছে।

ওসি অলিউল ইসলাম বলেন, আমরা নিশ্চিত হয়েছি, মেয়েটি ভালো আছে। খুব শিগগির তাকে উদ্ধার করা সম্ভব হবে।
তিনি আরও জানান, উদ্ধার হলে প্রকৃত কারণ পরিষ্কার হবে, এটি অপহরণ নাকি স্বেচ্ছায় নিখোঁজ হওয়া।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত