সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কওমি মাদ্রাসা আমাদের হৃদয় ও কলিজা: জামায়াত আমির

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কওমি মাদ্রাসা জামায়াতের হৃদয় ও কলিজা। ইসলামি শিক্ষাকে যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে ধারণ করে রেখেছেন, তারা কওমি মাদ্রাসার আলেম ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর পল্লবীর কেন্দ্রীয় ঈদগাহ পার্ক ও খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করছে যে জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। এই বক্তব্যের কোনো ভিত্তি নেই। বরং কওমি মাদ্রাসাই ইসলামি শিক্ষার মূল ধারাকে জীবিত রেখেছে।

তিনি আরও বলেন, কওমি মাদ্রাসার সঙ্গে পরামর্শের ভিত্তিতেই ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে। এই শিক্ষাব্যবস্থাকে কীভাবে আরও কার্যকর, আধুনিক ও ফলপ্রসূ করা যায়, তা নিয়ে জামায়াত আন্তরিকভাবে কাজ করবে।

জামায়াত আমির বলেন, আমরা শুধু মুখের কথা বলি না। দায়িত্ব পেলে কাজের মাধ্যমে প্রমাণ করব, কওমি মাদ্রাসা ও আলেম সমাজের উন্নয়নে জামায়াতে ইসলামী কী ভূমিকা রাখতে পারে।

সমাবেশে তিনি ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে কওমি মাদ্রাসার অবদানের প্রশংসা করেন এবং এ শিক্ষাধারাকে সম্মান ও মর্যাদার সঙ্গে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত