সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মজলুম ছিলেন, জালিমে পরিণত হবেন না, তারেক রহমানকে সতর্ক করলেন সাদিক কায়েম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, তারেক রহমান একসময় মজলুম ছিলেন, কিন্তু এখন যেন জালিমে পরিণত না হন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো রাজনৈতিক দলের সন্ত্রাসী কর্মকাণ্ডে যদি আর কোনো মা-বোনের ওপর হামলা হয়, তাহলে সারাদেশের মানুষকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

রোববার সন্ধ্যায় গাজীপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত এক বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি। ছাত্রদলের বিরুদ্ধে নারী হত্যার অভিযোগ এবং সারা দেশে নারী নির্যাতনের প্রতিবাদে এ কর্মসূচি আয়োজন করা হয়।
সাদিক কায়েম বলেন, দীর্ঘদিন পর একটি দলের শীর্ষ নেতা দেশে ফেরার পর তাদের নেতাকর্মীরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে।

তিনি অভিযোগ করেন, ওই দল গণতন্ত্র নয়, বরং মাফিয়াতন্ত্র কায়েম করতে চায়। চাঁদাবাজি, ধর্ষণ এবং মামলাবাজির মাধ্যমে দেশে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সম্ভাবনার সৃষ্টি হয়েছিল, একটি মহল তা ধ্বংস করতে মরিয়া হয়ে উঠেছে। নির্বাচন কমিশনের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি সহিংসতা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।

শেরপুরে এক জামায়াত নেতা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং গাজীপুরে নারী হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান সাদিক কায়েম।

বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম। তিনি বলেন, যারা একসময় দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, তারা ফিরে এসে আবার দুর্নীতি ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে।

শিবির নেতারা দাবি করেন, ধারাবাহিকভাবে ছাত্রসংসদ নির্বাচনে পরাজয়ের কারণে বিএনপি রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, বিপুলসংখ্যক নারী ভোটার দলটির রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত