সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ছুরি ধরে ছিনতাই, সোহরাওয়ার্দী উদ্যানে রক্তাক্ত শিক্ষার্থী; নেপথ্যে ছাত্রদল কর্মী

Our Times News

সোহরাওয়ার্দী উদ্যানে ছুরি ধরে ছিনতাইয়ের ঘটনায় আহত শিক্ষার্থী

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছুরি দেখিয়ে চার শিক্ষার্থীর কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়েছেন এবং অপর তিনজনকে মারধর করা হয়েছে। ঘটনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী আরিফ ফয়সালের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

ভুক্তভোগীরা হলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী সৌরভ হাসান, মিফতাহুল শাহরিয়ার নিয়াজ, দিয়ান পারভেজ ও মাহি ইসলাম। রোববার রাত আনুমানিক ৮টার দিকে রমনা পার্ক সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, কয়েকজন যুবক প্রথমে তাদের বিশ্ববিদ্যালয়ের পরিচয় জানতে চায় এবং পরে বসতে বাধ্য করে। একপর্যায়ে কথাকাটাকাটির মধ্যে মিফতাহুল শাহরিয়ার নিয়াজকে মারধর করা হয়। পরে তাকে ছুরি দিয়ে আঘাত করলে চোখ ও কপালে জখম হয় এবং রক্তক্ষরণ শুরু হয়। অন্য তিন শিক্ষার্থীকে গাছের ডাল দিয়ে আঘাত করা হয়।

শিক্ষার্থীরা জানান, ছিনতাইকারীরা তাদের মানিব্যাগ, মোবাইল ফোন এবং বিকাশ ও নগদ অ্যাকাউন্ট পরীক্ষা করে।

নেশাদ্রব্য দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে ‘প্রলয় গ্যাং’ পরিচয়ে পুলিশে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এ সময় নগদ ও হাতে থাকা অর্থ মিলিয়ে মোট ৩০ হাজার টাকা ছিনতাই করা হয়।
পরবর্তীতে জানা যায়, জোরপূর্বক নগদ থেকে ক্যাশআউট করা ১৫ হাজার টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল এলাকার একটি দোকানের নগদ এজেন্ট নম্বরে নেওয়া হয়। লেনদেন সংশ্লিষ্ট দোকানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, রাত ৮টা ৬ মিনিটে অভিযুক্ত আরিফ ফয়সাল দোকানে এসে ক্যাশআউট করেন এবং দুই মিনিট পর দোকান ত্যাগ করেন।

আরিফ ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের কমিউনিকেশন ডিজঅর্ডার বিভাগের শিক্ষার্থী। তিনি ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ আসনের ছাত্রদলের নির্বাচন সমন্বয় কমিটিতেও দায়িত্ব পালন করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আরিফ ফয়সাল বলেন, তিনি প্রথমে পুরো ঘটনা জানতেন না। পরে বিস্তারিত জানার পর ভুক্তভোগীদের সঙ্গে দেখা করে বিষয়টি সমাধান করা হয়েছে বলে দাবি করেন। তবে সরাসরি ছিনতাইয়ে কারা জড়িত ছিল, সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট তথ্য দেননি। পরবর্তীতে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, দলীয় পরিচয় নির্বিশেষে অপরাধীদের আইনের আওতায় আনা উচিত।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ জানান, এখনো এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত