সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

তিন বোনের আত্মহত্যা: তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের বহুতল ভবন থেকে পড়ে মৃত্যুর ঘটনায় নতুন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রাথমিকভাবে এই ঘটনাকে ‘গণ-আত্মহত্যা’ হিসেবে ধরা হলেও, এক প্রতিবেশীর বর্ণনায় দেখা গেছে ভিন্ন চিত্র। তিনি দাবি করেছেন, একজন বোন ঝাঁপ দিতে উদ্যত হলে অন্যরা তাকে আটকানোর চেষ্টা করতে গিয়ে দুর্ঘটনাবশত নিচে পড়ে গিয়েছিল।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে ভারত সিটি আবাসনের একটি বহুতল ভবনে। নিহতরা হলেন বিশিকা (১৬), প্রাচী (১৪) ও পাখি (১২)।

প্রত্যক্ষদর্শী অরুণ সিং জানান, তিনি রাত ২টার দিকে নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে পাশের নবম তলার ব্যালকনিতে অস্বাভাবিক পরিস্থিতি দেখেন। তিনি বলেন, প্রথমে মনে হয়েছিল পারিবারিক অশান্তি চলছে। দেখি একজন ঝাঁপ দিতে চাইছে, আর অন্য দুইজন তাকে আটকানোর চেষ্টা করছে। কিছুক্ষণ পর তিনজন একসঙ্গে নিচে পড়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি আট পাতার সুইসাইড নোট এবং একটি পকেট ডায়েরি উদ্ধার করেছে। এতে তিন বোনের অনলাইন গেম এবং মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের বিষয় উল্লেখ রয়েছে। তারা কোরিয়ান টাস্ক-ভিত্তিক অনলাইন গেমে আসক্ত ছিল এবং নিজেদের কোরিয়ান নাম ব্যবহার করত।

নিহতদের বাবা চেতন কুমার জানান, দুই বছর ধরে মেয়েরা স্কুলে যেত না। মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করলে তারা মানসিকভাবে আরও ভেঙে পড়েছিল। তদন্তকারীরা শোয়ার ঘরের দেয়ালে বিষণ্নতার বার্তা খুঁজে পেয়েছেন, যেখানে লেখা ছিল, আমি খুব একা, হৃদয় ভেঙে গেছে। সরি পাপা।

পুলিশ প্রাথমিকভাবে ধরে নিচ্ছে, মেজ বোন প্রাচী সম্ভবত এই ঘটনার কেন্দ্রে ছিলেন। ব্যালকনির দরজা ভিতর থেকে বন্ধ ছিল এবং চার ফুট উঁচু রেলিং পার হওয়ার জন্য ছোট টুল ব্যবহৃত হয়েছিল। তবে এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত আত্মহত্যা তা নিশ্চিত করতে তারা অনলাইন গেমের কার্যক্রম, ডিজিটাল ইতিহাস ও যোগাযোগ খতিয়ে দেখছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত