সর্বশেষ
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

দুই মাস পর আবারও টিসিবির পণ্য বিক্রি শুরু, তবে ঢাকায় নেই একটিও ট্রাক

Our Times News

টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে নিত্যপণ্য বিক্রি

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: দুই মাস বন্ধ থাকার পর ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) শনিবার থেকে আবার ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে। তবে এবার ঢাকা মহানগরীতে কোনো ট্রাক রাখা হয়নি। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে।

টিসিবি জানিয়েছে, ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন (শুক্রবার বাদে) ৬১টি ট্রাকে পণ্য বিক্রি চলবে। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন ৫০০ জন ভোক্তা সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারবেন।

টিসিবির তথ্য অনুযায়ী ট্রাকগুলো থাকবে

সিলেট মহানগরী: ৪টি

নারায়ণগঞ্জ: ৬টি

রংপুর: ৫টি

লক্ষ্মীপুর: ৬টি

মৌলভীবাজার: ৪টি

কুষ্টিয়া: ৫টি

চট্টগ্রাম: ১৩টি

জামালপুর: ১২টি

নরসিংদী: ৩টি

ভোলা: ৩টি

একজন ভোক্তা সর্বোচ্চ কিনতে পারবেন, ২ লিটার সয়াবিন তেল (প্রতি লিটার ১১৫ টাকা), ১ কেজি চিনি (৮০ টাকা) এবং ২ কেজি মসুর ডাল (৭০ টাকা কেজি)।

স্বল্প আয়ের মানুষের চাপ কমাতে সরকার টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করে থাকে। তবে বাজেট সংকট ও বেশি ভর্তুকির চাপের কারণে গত ১৩ সেপ্টেম্বর ট্রাক সেল বন্ধ করা হয়েছিল। এরপর দুই মাস ধরে আর ট্রাক সেল হয়নি।

বিশ্লেষকেরা মনে করছেন, শহরাঞ্চলে কার্যকর সামাজিক সুরক্ষার অভাবের কারণে উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে টিসিবির ট্রাক সেল চলমান থাকা উচিত। তবে কর্মকর্তারা বলছেন, নিয়মিত ট্রাক সেল চালাতে গেলে ভর্তুকির চাপ আরও বেড়ে যাবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত