সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জাতিসংঘ মারাত্মক আর্থিক সংকটে, চাঁদা পরিশোধের আহ্বান গুতেরেসের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ বর্তমানে মারাত্মক আর্থিক সংকটের মুখে পড়েছে। সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা এবং বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে সংস্থার কাজ চালানো কঠিন হয়ে পড়ছে। সদ্য বিদায়ী সপ্তাহে সদস্য দেশগুলোকে পাঠানো এক চিঠিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই গুরুতর অবস্থা তুলে ধরেছেন।

চিঠিতে গুতেরেস সদস্য রাষ্ট্রগুলোকে আহ্বান জানিয়েছেন, তারা যেন সময়মতো ও পূর্ণাঙ্গভাবে চাঁদা পরিশোধ করে অথবা সংস্থার আর্থিক নিয়ম সংস্কারে সম্মত হয়। চাঁদা না পেলে জাতিসংঘের কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
জাতিসংঘের মুখপাত্র ফারহান হক শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, চাঁদা দেওয়ার বিষয়টি এখন ‘এখনই নয়তো কখনোই নয়’ অবস্থায় এসেছে। যদিও গুতেরেস কোনো নির্দিষ্ট দেশ উল্লেখ করেননি, তবে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের অর্থায়ন কমানো পরিস্থিতি আরও তীব্র করেছে। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে জাতিসংঘসহ ৬৬টি সংস্থা থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে।

জাতিসংঘের তথ্যমতে, সদস্য দেশগুলোর জিডিপি ও অন্যান্য সূচকের ভিত্তিতে বার্ষিক চাঁদা নির্ধারণ করা হয়। মূল বাজেটের ২২ শতাংশ দেয় যুক্তরাষ্ট্র, আর ২০ শতাংশ দেয় চীন। ২০২৫ সালের শেষ নাগাদ ১.৫৭ বিলিয়ন ডলার চাঁদা বকেয়া ছিল। চলতি মাসের শুরুতে ২০২৬ সালের বাজেট অনুমোদন করা হয়, যা আগের বছরের তুলনায় ৭ শতাংশ কম। তবুও গুতেরেস সতর্ক করেছেন, বর্তমান অবস্থা অব্যাহত থাকলে জুলাইয়ের মধ্যেই সংস্থার নগদ অর্থ শেষ হয়ে যেতে পারে।

জাতিসংঘের ওয়েবসাইট অনুযায়ী, ২৯ জানুয়ারি পর্যন্ত ১৯৩টি সদস্য দেশের মধ্যে মাত্র ৩৬টি দেশ ২০২৬ সালের নিয়মিত চাঁদা সম্পূর্ণ পরিশোধ করেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত