আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্কঃ জধানীর মিরপুর-১ নম্বরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে ঘটা এই ঘটনায় ঘটনাস্থল থেকে সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে মিরপুর এলাকার প্রিন্স হোটেলের সামনে ‘রাজধানী পরিবহন’-এর একটি চলন্ত বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে আটক দুজনকে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে। তবে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

