সর্বশেষ
বরগুনা-১: বিএনপি কর্মীর বিরুদ্ধে হাতপাখা কর্মীর পা ভাঙার অভিযোগ
নীলফামারীতে বিএনপি প্রার্থীর আইনশৃঙ্খলা বাহিনীর জন্য দুপুরের আপ্যায়ন: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
দেশের শীর্ষ আলেম ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
জামাতের ভোটাররা আমাকে ছাড়া আর কাকে ভোট দেবেন: চরমোনাই পীর
ফেনীতে যুবদল নেতার খামার থেকে বিদেশি পিস্তল উদ্ধার
পঞ্চগড়-১ আসনে সারজিস আলমকে ইসলামী আন্দোলনের সমর্থন
ভোটারদের হুমকির অভিযোগে কুমিল্লা-৪ আসনের সাবেক বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব
জনসমর্থনে আতঙ্কিত হয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ জামায়াত আমিরের
১৬ লাখ মানুষের জন্য বিনামূল্যে ইফতার বিতরণ শুরু
“বাংলাদেশ বিশ্বক্রিকেটের পাওয়ার হাউস”
৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন হজযাত্রীরা
নির্বাচনি সফরে জনগণের অভূতপূর্ব সাড়ায় জামায়াত আমিরের কৃতজ্ঞতা
দেশের বাজারে আর যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
ভোটারদের প্রত্যাশা নিয়ে একক সরকার গঠনে দৃঢ় বিশ্বাসী তারেক রহমান
বগুড়ার সাত আসনে বিএনপি-জামায়াতের তীব্র প্রতিদ্বন্দ্বিতা

ভোটারদের হুমকির অভিযোগে কুমিল্লা-৪ আসনের সাবেক বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির সাবেক প্রার্থী ও বহিষ্কৃত নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

আজ বুধবার দুপুরের মধ্যে লিখিত বক্তব্যসহ সশরীরে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে তাকে নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ সিভিল জজ তাফরিমা তাবাসুম গতকাল মঙ্গলবার রাতে এ নির্দেশ দেন। এর আগে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে কমিটির কাছে লিখিত আবেদন করেন।

অভিযোগে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মঞ্জুরুল আহসান মুন্সীকে ভোটারদের উদ্দেশে হুমকিমূলক বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওতে তিনি বলেন, কোনো নির্দিষ্ট দল ক্ষমতায় এলে অন্য দলে ভোট দেওয়া ব্যক্তিদের ছেড়ে দেওয়া হবে না, এমন বক্তব্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করে।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী ছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী। ঋণখেলাপির অভিযোগে তার প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা সৃষ্টি হয় এবং আদালতের আদেশে শেষ পর্যন্ত তার প্রার্থিতা বাতিল হয়।

ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নির্বাচনী পরিবেশ স্বচ্ছ ও শান্তিপূর্ণ রাখতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৮
সূর্যোদয়ভোর ৬:৩৪
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৫:৫১
এশা রাত ৭:০৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৮
সূর্যোদয়ভোর ৬:৩৪
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৫:৫১
এশা রাত ৭:০৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত