সর্বশেষ
আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি: টাঙ্গাইলে দুই পরিবারের ঘটনা ঘিরে তোলপাড়
সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান, এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ৮ হাজার, দেশে ফেরত ৪ হাজার ৬৯০ জন
মার্কিন পরিকল্পনার কড়া জবাব তেহরানের, ‘ইরানের সম্পদ কারও ক্ষতিপূরণের তহবিল নয়
ট্রাম্পের অনুরোধে ইরানে পাল্টা হামলা থেকে সরে এলেন নেতানিয়াহু, কূটনৈতিক সমাধানে আরও সময় চায় ওয়াশিংটন
বিশ্ববাজারে টানা দরপতনের পর আরও কমলো সোনার দাম, দেশের বাজারেও নতুন মূল্যহ্রাসের ইঙ্গিত
মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনায় প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ, আইনজীবী শিশির মনিরের ঘোষণা
বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম ইকবাল, ক্লাব ক্যাটাগরিতে শীর্ষে সাবেক অধিনায়ক
স্বর্ণের দামে দীর্ঘমেয়াদি ধসের আশঙ্কা, নেপথ্যে যে তিন বড় কারণ
ফাঁসির আদেশ দিলেই হবে না, তা কার্যকরও করতে হবে: জুলাই আন্দোলনে নিহত মিরাজের বাবার দাবি, বিচার বাস্তবায়নের আহ্বান
দেশের বাজারে টানা কয়েক দফা সোনা ও রুপার দামে বড় পতন, ভরিতে নতুন মূল্য কত
রায়ের আগে কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল রানা, কান্নায় ভেঙে পড়েন স্বপ্না খাতুন: শেষ হলো আলোচিত সেই আট বছরের রামিসা হত্যা মামলার বিচার
আট বছরের রামিসাকে হত্যার দায়ে সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড, শেষ হলো আলোচিত মামলার বিচার
এসিআইতে চাকরির সুযোগ, অনলাইনে আবেদন শুরু
ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরগুলোকে সংকেত দেখানোর নির্দেশ
আমার পাপের শাস্তি আমাকে দিন, স্ত্রী নির্দোষ, রায়ের আগে আদালতে সোহেলের আকুতি

গত এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে কত টাকা?

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রকাশিত বিবরণী অনুযায়ী, গত এক বছরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সম্পদ বেড়েছে ১ কোটি ২৩ লাখ টাকা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এই বিবরণীতে ২০২৪ সালের ৩০ জুন ও ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত প্রধান উপদেষ্টার সম্পদের তুলনামূলক হিসাব তুলে ধরা হয়। এতে দেখা যায়, ২০২৪ সালের জুনে তার মোট সম্পদের পরিমাণ ছিল ১৪ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ৬৭৭ টাকা। এক বছর পর ২০২৫ সালের জুনে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ৮০৬ টাকায়।

সম্পদ বিবরণীতে প্রধান উপদেষ্টার আর্থিক সম্পদ, অআর্থিক সম্পদ, বিদেশে থাকা সম্পদ এবং ব্যক্তিগত ও ব্যবসায়িক দায়ের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। বিবরণীতে উল্লেখ করা হয়েছে, দেশের বাইরে তার কিছু সম্পদ থাকলেও ব্যক্তিগত বা ব্যবসায়িক কোনো ঋণ বা দায় নেই।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী-স্বামীর সম্পদের তথ্য পূর্বঘোষিত নীতিমালার আলোকে প্রকাশ করা হয়েছে। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দুর্নীতিবিরোধী অবস্থানের কথা তুলে ধরে উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই এই সম্পদ বিবরণী প্রকাশ করা হলো।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ৮ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৪
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ৮ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৪
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত