সর্বশেষ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
করোনার ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন, ফেরত আসেনি ১২০০ কোটি
আজ প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশের বিশেষ দিন
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি
অগ্নিকাণ্ডে বাংলাদেশি রোগীরদের মৃত্যুর ঘটনায় ভারতে চিকিৎসা নিতে রোগীর ভাটা; চাপে কলকাতার হাসপাতালগুলো
গ্রিসে এয়ার শোতে ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট

আমার পাপের শাস্তি আমাকে দিন, স্ত্রী নির্দোষ, রায়ের আগে আদালতে সোহেলের আকুতি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ঢাকার মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলার রায় আজ (৭ জুন) ঘোষণা হওয়ার কথা রয়েছে। এ মামলায় অভিযুক্ত সোহেল রানা রায়ের আগে আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেও স্ত্রীকে দায়মুক্তির আবেদন জানিয়েছেন।

ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থন শুনানিতে সোহেল বলেন, “আমার পাপের শাস্তি আমাকে দিন, আমার স্ত্রী কিছু করেনি, সে নির্দোষ।” একই সঙ্গে তিনি নিজেকে নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করেন।

অন্যদিকে সহআসামি স্বপ্না আক্তারও আদালতে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তবে রাষ্ট্রপক্ষের দাবি, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন এবং অভিযুক্তকে পালাতে সহায়তা করেছেন।

গত ১৯ মে সংঘটিত এ ঘটনার পর দায়ের হওয়া মামলার তদন্ত, অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক দ্রুত শেষ হয়েছে। মাত্র ১৬ দিনের মধ্যেই মামলাটি রায় ঘোষণার পর্যায়ে পৌঁছেছে।

এদিকে মামলার বিচারিক প্রক্রিয়ার শেষ পর্যায়ে এসে সোহেল ‘ডলার’ নামে এক ব্যক্তির নাম উল্লেখ করে দাবি করেন, ঘটনার সঙ্গে ওই ব্যক্তি জড়িত। তবে রাষ্ট্রপক্ষ বলেছে, তদন্ত বা জবানবন্দির কোথাও এমন কোনো ব্যক্তির নাম পাওয়া যায়নি। এটি বিচার প্রক্রিয়াকে বিভ্রান্ত করার চেষ্টা বলেও দাবি করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে বলেন, ভুক্তভোগী শিশুর বিপদের সময় স্বপ্না আক্তার কাউকে জানানো বা প্রতিরোধের কোনো উদ্যোগ নেননি। বরং তিনি পুরো ঘটনায় সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে।

এখন সবার নজর আদালতের রায়ের দিকে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত