সর্বশেষ
এক বছরের কম সময়েই আবার শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড, সকালেই তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ
ইউরোপের মাটিতে ইতিহাস! হামজা–জামালদের দাপটে সান মারিনোকে হারিয়ে নতুন অধ্যায় লিখল বাংলাদেশ
দৌলতদিয়া ঘাটে অপেক্ষমাণ যাত্রীদের টার্গেট করে সক্রিয় ছিনতাইকারী চক্র, একের পর এক উধাও হচ্ছে মোবাইল
বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, সারজিস আলমের অভিযোগ
৪০ দিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করা সাধারণ বিষয় নয়, বিশ্ব দেখেছে ইরানের আসল শক্তি: আরাগচি
‘নামাজ পড়া ভুলে যাবে’ বলে মুসলিমদের হুমকি! ভারতে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো বক্তব্যে তীব্র বিতর্ক
বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পা দিয়েছে, তারেক রহমানকে হুঁশিয়ারি পাটওয়ারীর
পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ, তালিকায় আরও ১৬ অঞ্চল
বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, সপ্তাহজুড়ে বড় ধস
দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পদ্মায়, হতাহতের শঙ্কা
ইরান যুদ্ধ ইস্যুতে কংগ্রেসে ট্রাম্পের বড় পরাজয়, যুদ্ধ বন্ধে নিজের দলেই ভাঙন
বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি বন্ধ না করে, উল্টো বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ওপর চাপ সৃষ্টি করছে সরকার: গোলাম পরওয়ার
শিশুদের কাঁধে বইয়ের বোঝা নয়, হাসিখুশি শৈশব দেখতে চাই: শিক্ষামন্ত্রী
অনেক রক্ত-ত্যাগের বিনিময়ে গড়া সংসদ, ব্যর্থ হলে হতাশ হবে পুরো জাতি: স্পিকার
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ

দৌলতদিয়া ঘাটে অপেক্ষমাণ যাত্রীদের টার্গেট করে সক্রিয় ছিনতাইকারী চক্র, একের পর এক উধাও হচ্ছে মোবাইল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ঈদ-পরবর্তী যাত্রীচাপ ও দীর্ঘ যানজটের সুযোগে সক্রিয় হয়ে উঠেছে ছিনতাইকারী চক্র। যাত্রী ও চালকদের অভিযোগ, ঘাট এলাকায় অপেক্ষার সময় একের পর এক মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হচ্ছে, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে নদী পারাপারের অপেক্ষায় থাকা মানুষের মধ্যে।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে দৌলতদিয়া ঘাট ও সংলগ্ন মহাসড়কে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটে। শনিবার থেকে তৈরি পোশাক কারখানা খোলা থাকায় কর্মস্থলে ফেরা শ্রমিকদের চাপও বেড়েছে, যার কারণে ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

এর আগে শুক্রবার সকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি উদ্ধারে প্রায় ছয় ঘণ্টা ফেরিঘাটের কার্যক্রম বন্ধ থাকায় যানজট আরও তীব্র আকার ধারণ করে।

রাত সাড়ে ১২টার দিকে ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় দুই কিলোমিটারজুড়ে বাস, ট্রাক ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এই সুযোগেই সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র যাত্রী ও চালকদের মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।

ট্রাকের হেলপার মো. শরিফ জানান, ট্রাকের ভেতরে বসে মোবাইল ব্যবহার করার সময় হঠাৎ একজন এসে তার হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

রাকিব নামের এক যাত্রী বলেন, তার সামনেই কয়েকজনের মোবাইল ছিনতাই হয়েছে। তিনি দাবি করেন, ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ চক্র এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তার মতে, মোবাইল ফোনের চেয়েও ভেতরে থাকা তথ্য ও ব্যক্তিগত ডাটা হারানোর ভয় মানুষকে বেশি উদ্বিগ্ন করছে।

স্থানীয়দের অভিযোগ, ঘাটসংলগ্ন মহাসড়কের বিভিন্ন অংশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় রাতের বেলায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটনের ঝুঁকি বাড়ছে। তারা দ্রুত সড়কে পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে। তবে ৭ নম্বর ফেরিঘাট দীর্ঘ সময় বন্ধ থাকায় অন্যান্য ঘাটে অতিরিক্ত চাপ সৃষ্টি হয় এবং যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, যাত্রী ও চালকদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে প্রশাসন সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। ছিনতাইয়ের অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ৬ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ৬ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত