সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার জেরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনা ঘিরে উত্তেজনা কিছুটা কমার আভাস মিলতেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। শনিবার (৬ জুন) আন্তর্জাতিক বাজারে বিভিন্ন ধরনের অপরিশোধিত তেলের দাম ২ থেকে ৩ শতাংশের বেশি কমেছে।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে তাৎক্ষণিক সংঘাতের আশঙ্কা কমে যাওয়ায় ব্যবসায়ীরা স্বস্তি ফিরে পেয়েছেন। ফলে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি কমেছে এবং বাজারে মূল্যপতন শুরু হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৬ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৫৪ ডলারে নেমে এসেছে। একই সময়ে ব্রেন্ট অপরিশোধিত তেলের দামও ২ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ০৯ ডলারে দাঁড়িয়েছে।

এ ছাড়া মুরবান, ডব্লিউটিআই মিডল্যান্ড, মার্স অপরিশোধিত তেল এবং ওয়েস্টার্ন কানাডিয়ান সিলেক্টসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বেঞ্চমার্ক তেলের দামেও পতন হয়েছে। পাশাপাশি প্রাকৃতিক গ্যাস ও হিটিং অয়েলের দামও কমেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সমুদ্রপথে পরিবাহিত বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে উত্তেজনা কমার যেকোনো ইঙ্গিতই সরাসরি বিশ্ব জ্বালানি বাজারে প্রভাব ফেলে।

সূত্র: গালফ নিউজ

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত