সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগামী মাসেই শেখ হাসিনার বিচার শুরু: জানালেন ড. মুহাম্মদ ইউনূস

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী মে মাসের শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

রোববার (২৭ এপ্রিল) আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশিত ‘মুহাম্মদ ইউনূস: রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ?’ শীর্ষক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, জুলাই-আগস্টের গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে জাতিসংঘের তদন্তে অপরাধ প্রমাণিত হয়েছে। তাকে ভারতের কাছে ফেরত চাওয়া হয়েছে, যদিও এখন পর্যন্ত ভারত সরকার আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস জানান, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সংস্কার প্রক্রিয়া যদি দ্রুত এগোয়, তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে, নতুবা আগামী বছরের জুন নাগাদ নির্বাচন সম্পন্ন হবে।

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ড. ইউনূস বলেন, দলটি আগে সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে অংশ নেবে কিনা। সেইসঙ্গে নির্বাচনের সময় নির্বাচন কমিশনের ভূমিকা এবং প্রতিক্রিয়াও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে উল্লেখ করেন তিনি।

রোহিঙ্গা সংকট নিয়েও মতামত দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ এককভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারবে না। এজন্য আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের সহায়তায় একটি নিরাপদ প্রত্যাবাসনের পথ তৈরির চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ এখনো অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে এবং তারা আশা করছে, এই সরকার একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত