সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

আগামীকাল ২৮ জুন শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসমুদ্র দেখবে দেশবাসী: ইসলামী আন্দোলন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

সিনিয়র করেসপন্ডেন্ট: হুসাইন আল আজাদ।

আগামীকাল ২৮ জুন, ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসমাবেশ। পীর সাহেব চরমোনাইয়ের এই মহাসমাবেশে জনতার ঢল নামবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানিয়েছে, এই সমাবেশ শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি নতুন বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা বহন করবে।

গাজীপুরের কাপাসিয়ায় এক তারবিয়াত ও মতবিনিময় সভায় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া বলেন, “জনগণের শতভাগ মতামতের প্রতিফলন ঘটাতে হলে প্রচলিত নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু করতে হবে। আগামী ২৮ জুনের মহাসমাবেশ জনতার মহাসমুদ্রে রূপ নেবে, ইনশাআল্লাহ।”

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশে কখনোই জনগণের পূর্ণ অভিমত প্রতিফলিত হয়নি। বরং কালো টাকা, পেশিশক্তি ও অবৈধ অস্ত্রের ব্যবহারে নির্বাচন বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে। পিআর পদ্ধতির মাধ্যমে একটি অংশগ্রহণমূলক, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব। বিশ্বের প্রায় ৯১টি দেশে এই পদ্ধতি অনুসরণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা কাজীম উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মুহম্মদ আল আমিন, হাজী আজহারউদ্দিন, আব্দুল মতিন এবং ইঞ্জিনিয়ার এহতেশামুল হক পাঠান।

মাওলানা জাকারিয়া আরও বলেন, “গত ১৬ বছরে যারা দেশের অর্থ পাচার করেছে, তাদের অর্থ ফেরত এনে অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।” তিনি জুলাই মাসে নির্বাচনকালীন সরকার ঘোষণা এবং নির্বাচনপূর্ব প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার আহ্বান জানান।

বিশেষ অতিথি আল আমিন বলেন, কাপাসিয়ায় প্রতিটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে এবং আগামী বাংলাদেশকে ‘ইসলামের বাংলাদেশ’ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য ২৮ জুনের মহাসমাবেশে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

ইতোমধ্যেই মহাসমাবেশ সফল করার লক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ইসলামী আন্দোলন।

তথ্যসূত্র: যুগান্তর, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় দফতর

#CharmonaiMahasomabesh #IslamicMovementBD #SuhrawardyUdyan #IslamicBangladesh

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত