সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

মার্কিন লস অ্যাঞ্জেলেসে নতুন করে আবারও দাবানলের বিধ্বংসী তান্ডব, রেড-ফ্ল্যাগ সতর্কতা জারি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নতুন দাবানল, রেড-ফ্ল্যাগ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নতুন দাবানল ছড়িয়ে পড়েছে। শহরের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়া এই দাবানলকে ঘিরে জারি করা হয়েছে রেড-ফ্ল্যাগ সতর্কতা। আগুনের তীব্রতার কারণে ইতোমধ্যেই ৩১ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) শুরু হওয়া এই দাবানল মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ৩৯ বর্গকিলোমিটার এলাকা গ্রাস করেছে। শুষ্ক ঝোপঝাড় এবং প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। লস অ্যাঞ্জেলেস থেকে ৫০ মাইল উত্তরের হিউজ ফায়ার নামে পরিচিত এই দাবানল দমকল বাহিনীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ এলাকায় এখনো শুষ্ক বাতাসের কারণে অগ্নি-ঝুঁকি বাড়ছে। রেড-ফ্ল্যাগ সতর্কতার অধীনে থাকা এলাকাগুলোর মধ্যে কাস্টেইক লেক এলাকাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা জানিয়েছেন, প্রায় ৩১ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরও ২৩ হাজার মানুষকে সরানোর বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।

দমকল বাহিনী এবং বন পরিষেবা কর্মীরা আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত না হওয়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা পরিস্থিতি সামাল দিতে সহায়ক হতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত