সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আবারও মার্কিন যুক্তরাষ্ট্র বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২ জনের মৃত্যু!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলাডেলফিয়ার উত্তর-পূর্ব এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত দুজন আরোহী নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় রুজভেল্ট বুলেভার্ড ও কটম্যান অ্যাভিনিউয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিমানটি একটি শপিং মলের কাছে বিধ্বস্ত হওয়ার পরপরই আগুনের শিখা ও কালো ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ে। জরুরি ব্যবস্থাপনা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বেশ কিছু বাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

দমকল বাহিনী জানায়, বিধ্বস্তের পর ধ্বংসাবশেষ বেশ কয়েকটি বাড়িতে আঘাত হানে এবং আগুন ধরে যায়। জরুরি উদ্ধারকর্মীরা আগুন নেভানোর পাশাপাশি আহতদের উদ্ধারে কাজ করছে।

বিমান কর্তৃপক্ষ জানায়, বিধ্বস্ত বিমানে দুজন আরোহী ছিলেন। তবে স্থানীয় কিছু সংবাদমাধ্যম দাবি করছে, বিমানে ছয়জন যাত্রী ছিলেন। এ বিষয়ে নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।

এর আগে গত ২৯ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে একটি হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ ঘটে। এতে উভয় যানবাহন বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে, সেখানে ৬৭ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৪১ জনের মরদেহ।

বিমান বিধ্বস্তের এই ঘটনায় ফিলাডেলফিয়াসহ যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাকে নিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেনরা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত