সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ইমন-তামিমের ঝোড়ো ব্যাটিংয়ে পাকিস্তানকে ফাইটিং টার্গেট ছুঁড়ে দিল বাংলাদেশ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে শক্তিশালী শুরু এনে দিলেন বাংলাদেশের দুই তরুণ ওপেনার—পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। এ দুজনের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ ৬ উইকেটে ১৯৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে।

ইমন খেলেন ৩৪ বলে ৬৬ রানের ঝকঝকে ইনিংস, যেখানে ছিল ৭টি চারের সঙ্গে ৪টি বিশাল ছক্কা। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি এবং সব মিলিয়ে এটি ছিল তার ১২তম ম্যাচ। উল্লেখ্য, এর আগেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শতক হাঁকিয়ে আলোচনায় আসেন এই তরুণ।

অপর প্রান্তে তানজিদ তামিমও খেলেন দায়িত্বশীল ইনিংস। ৩২ বলে ৪২ রান করে দলের ভিত শক্ত করেন তিনি। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৩টি ছক্কার ঝলক।

এই জুটি উদ্বোধনী জুটিতে যোগ করেন ১১০ রান, যা ইনিংসের ১০.৪ ওভার পর্যন্ত স্থায়ী হয়। দুজনই প্রায় একসঙ্গেই ফিরে গেলে হঠাৎ গতি হারায় বাংলাদেশের ইনিংস। এরপর লিটন দাস (২২), তাওহিদ হৃদয় (২৫), মেহেদি মিরাজ ও জাকের আলিরা চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি। শেষ পর্যন্ত ২০০ ছোঁয়া হয়নি স্কোরবোর্ড।

তবে শুরুটা ছিল আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী। কারণ আগের দুই ম্যাচে বাংলাদেশ হেরেছিল যথাক্রমে ৩৭ ও ৫৭ রানে, ফলে আজ ছিল হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। সেই লক্ষ্যে ইমন-তামিম জুটি যেমন প্রেরণা দিয়েছে, তেমনি দলের সম্মান বাঁচানোর মতো রানও তুলে দিয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত