সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা, ৫ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের হুঁশিয়ারি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন কর্মসূচি ঘোষণা করেছে। দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) সোমবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন।

তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে দেশের মানুষ রক্ত দিয়েছে শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য নয়; বরং রাষ্ট্রীয় কাঠামো সংস্কার, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সব নাগরিকের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। কিন্তু সংস্কার ও বিচারকে উপেক্ষা করে শুধুমাত্র নির্বাচনকেন্দ্রিক ব্যবস্থায় দেশ আবারও পুরোনো অশুভ রাজনৈতিক বন্দোবস্তের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

চরমোনাই পীর দাবি করেন, জাতীয় পার্টি দীর্ঘদিন ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছে। তারা জালিয়াতিপূর্ণ নির্বাচনে অংশ নিয়ে স্বৈরতান্ত্রিক শাসনকে বৈধতা দিয়েছে। তাই জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের সব দোসরদের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আগামী নির্বাচন অবশ্যই পিআর (Proportional Representation) পদ্ধতিতে হতে হবে। একই সঙ্গে জুলাই সনদ আইনি ভিত্তি পেতে হবে, গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

দাবি আদায়ে ইসলামী আন্দোলন তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে—
১. ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল।
২. ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ।
৩. ২৬ সেপ্টেম্বর সারাদেশের জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল।

চরমোনাই পীর স্পষ্ট করে বলেন, আমাদের এই অবস্থান কোনো দলের বিরুদ্ধে নয়; বরং জুলাইয়ের শহীদদের রক্ত ও ত্যাগের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা এ আন্দোলন চালিয়ে যাব। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি ধারাবাহিকভাবে আরও কঠোর করা হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত