সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

উত্তেজনা নতুন মোড় নিল: এবার মার্কিন ব্যাংকে হাম/লার দাবি ইরানের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। এবার যুক্তরাষ্ট্রের একটি ব্যাংকের শাখায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আইআরজিসির মুখপাত্র সরদার নাইনি জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলে অবস্থিত একটি মার্কিন ব্যাংকের শাখাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তবে ঠিক কোন দেশে বা কোন ব্যাংকের শাখায় হামলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

তিনি দাবি করেন, এর আগে ইরানের দুটি ব্যাংকে হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুপক্ষ যদি আবার একই ধরনের হামলা চালায়, তাহলে উপসাগরীয় অঞ্চলে থাকা সব মার্কিন ব্যাংকের শাখা লক্ষ্যবস্তু হতে পারে।

এদিকে দুবাইয়ের আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র এলাকায় পরপর দুটি বিস্ফোরণের ঘটনার পর কয়েকটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান তাদের শাখা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে সিটিগ্রুপ ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতো বড় ব্যাংক রয়েছে। কাতারে অবস্থিত এইচএসবিসির একটি শাখাও বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো অঞ্চলটির জন্য নিরাপত্তা নয়, বরং নতুন হুমকি তৈরি করছে।

এদিকে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের গোরেন এলাকায় রকেট হামলার দাবি করেছে। চলমান উত্তেজনার কারণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পরিস্থিতিও অনিশ্চিত হয়ে উঠেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি নিরাপদ রাখতে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে একযোগে সেখানে যুদ্ধজাহাজ পাঠানোর কথা ভাবতে হবে। তিনি দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা হয়েছে, তবে ওই গুরুত্বপূর্ণ জলপথে হামলা চালানো এখনও তাদের জন্য সহজ হতে পারে।

সূত্র: আল জাজিরা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত