সর্বশেষ
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ

এনসিপির গঠনতন্ত্র ঠিক নেই, দলের তহবিলের পরিমাণের তথ্যও নেই

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: জুলাই অভ্যুত্থানকে ঘিরে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নিবন্ধন প্রক্রিয়ায় বড় ধরণের গলদ ধরা পড়েছে। নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে, দলের গঠনতন্ত্রে স্পষ্টতা নেই, প্রার্থী মনোনয়ন পদ্ধতি ঠিক নেই, এমনকি দলের তহবিলের পরিমাণ ও উৎস-এর তথ্যও পূর্ণাঙ্গভাবে জমা দেওয়া হয়নি।

ইসি জানিয়েছে, এনসিপির ২৫টি উপজেলা কমিটিতে ন্যূনতম ২০০ জন ভোটার সমর্থকের প্রমাণ নেই, কোথাও কোথাও একই ব্যক্তিকে একাধিকবার ভোটার সমর্থক হিসেবে দেখানো হয়েছে।
ঢাকা ও সিলেটের জেলা দপ্তরের ভাড়া চুক্তিপত্রে দলের নাম নেই, কিশোরগঞ্জের ইটনা ও ময়মনসিংহের হালুয়াঘাটের উপজেলা কার্যালয়ের চুক্তিপত্রেও ঠিকানা ও নাম নেই।

ইসির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, এসব ত্রুটি সংশোধন করে আগামী ৩ আগস্টের মধ্যে নতুনভাবে উপযুক্ত দলিল জমা দিতে হবে।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের অনুলিপিতে স্বাক্ষর নেই, দলের গঠনতন্ত্রে কেন্দ্রীয় সংসদীয় বোর্ড কীভাবে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করবে— সে বিধান নেই, এবং কোলাবোরেটর অর্ডার ১৯৭২ বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৭২-এর অধীনে দণ্ডিত কেউ দলে নেই— এ মর্মে প্রত্যয়নপত্রও সংযুক্ত করা হয়নি।

ইসির আইন অনুযায়ী, নিবন্ধন পেতে হলে একটি কেন্দ্রীয় কমিটি, অন্তত এক-তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি, এবং প্রতিটি কমিটিতে ২০০ জন ভোটারের সমর্থন থাকতে হয়।

ইসির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, তারা ইসির চিঠি পেয়েছেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই ঘাটতি পূরণ করে নতুন দলিল জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

বর্তমানে ৫১টি দল নিবন্ধিত আছে। ২০০৮ সালে চালু হওয়া এ ব্যবস্থায় শর্ত পূরণ না হওয়ায় ইতোমধ্যে জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, পিডিপি, জাগপাসহ পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়েছিল। আদালতের আদেশে জামায়াত ও জাগপা পুনরায় নিবন্ধন পেলেও এখন পর্যন্ত শুধু জামায়াতের প্রতীক ফিরিয়ে দিয়েছে ইসি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত