সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

এবার গোপনে দেশ থেকে পালালেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ! ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: সৈরাচার খ্যাত সাবেক হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক অঙ্গনে তোলপাড়ের মাঝে এবার অতি গোপনে দেশ থেকে পলায়ন করলেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত ৫ আগস্ট ছাত্র ও জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ও তাঁর নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর থেকেই আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের বেশিরভাগ শীর্ষ নেতা। অনেকেই দেশ ছেড়েছেন, তবে এতদিন দেশে থেকেই নীরব ছিলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। শেষ পর্যন্ত তিনিও আর দেশে থাকার সাহস দেখাতে পারলেন না।

সূত্র জানায়, রাত ১১টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান এবং যাবতীয় ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নিরবে থাই এয়ারওয়েজের মাধ্যমে দেশ ত্যাগ করেন।

উল্লেখযোগ্য যে, গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়, যেখানে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও ওবায়দুল কাদেরের নামও অন্তর্ভুক্ত রয়েছে।

আবদুল হামিদ ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তার গোপন দেশত্যাগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে। সাধারণ মানুষের মাঝেও প্রশ্ন জাগছে—যিনি দেশের সর্বোচ্চ পদে ছিলেন, তিনিই যদি আইনের মুখোমুখি না হয়ে পালিয়ে যান, তবে বিচার ও ন্যায়ের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে?

#আন্তর্জাতিক_সংবাদ #বাংলাদেশ_রাজনীতি #আবদুল_হামিদ #রাষ্ট্রপতির_পালানো #টাইমস_নিউজ

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত