সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ওয়েস্ট ইন্ডিজকে বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে সিরিজ জয় নিশ্চিত করলো টাইগাররা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দাপুটে পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল বাংলাদেশ। সৌম্য সরকার ও সাইফ হাসানের জোড়া ফিফটি, এরপর নাসুম আহমেদ ও রিশাদ হোসেনদের ঘূর্ণিঝড়ে ১৭৯ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা। এর মাধ্যমে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল বাংলাদেশ।

বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে এটি একপ্রকার ফিরে আসা। ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর দীর্ঘ বিরতির অবসান ঘটাল মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল। মিরপুরের গ্যালারিতে উপস্থিত দর্শকরা উপভোগ করেছেন এক দুর্দান্ত ঘূর্ণি প্রদর্শনী। এই জয় শুধু সিরিজ জয় নয়, মিরাজের অধিনায়কত্বেরও প্রথম সাফল্য।

দুপুরে টস জিতে ব্যাট করতে নেমে ঝড় তোলেন দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান। প্রথম উইকেটে তারা যোগ করেন ১৭৬ রান। সৌম্য ৮৬ বলে ৯১ ও সাইফ ৭২ বলে ৮০ রান করে দলের ভিত মজবুত করেন। পরে তাওহিদ হৃদয় (২৮) ও নাজমুল হোসেন শান্ত (৪৪) রান করে স্কোরবোর্ডে ২৯৬ রান যোগ করেন।

বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে একমাত্র উজ্জ্বল দিক ছিলেন আকিল হোসেন। ১০ ওভারে ৪১ রানে ৪ উইকেট নেন তিনি।

এরপর বল হাতে বাংলাদেশের ঘূর্ণি ত্রয়ী চালিয়ে যান একতরফা ধ্বংসযজ্ঞ। নাসুম আহমেদ ৬ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নেন, তানভির ইসলাম নেন ২টি এবং রিশাদ হোসেন তুলে নেন ৩ উইকেট। অধিনায়ক মিরাজও যোগ করেন ২ উইকেট।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৩০.১ ওভারে ১১৭ রানে। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান আসে আকিল হোসেনের ব্যাট থেকে। বাকিরা কেউই ঘূর্ণির ফাঁদ থেকে বের হতে পারেননি।

এই জয়ের মাধ্যমে বাংলাদেশ ওয়ানডে ইতিহাসে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয় তুলে নিল (১৭৯ রানে)। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানের জয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত