সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গণঅভ্যুত্থান না হলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিত: লুৎফুজ্জামান বাবর

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান না হলে আজ তিনি মানুষের সামনে দাঁড়াতে পারতেন না। তাঁর ভাষায়, ওই গণআন্দোলন না ঘটলে তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হতো।

রোববার সন্ধ্যায় নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের শহীদ আলী উছমান শিশু পার্কে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম মোহনগঞ্জ উপজেলা শাখা।

লুৎফুজ্জামান বাবর বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গুরুত্বও তুলে ধরে বলেন, একাত্তর না হলে স্বাধীন বাংলাদেশ ও লাল-সবুজের পতাকা পাওয়া সম্ভব হতো না।

একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে খুব কাছ থেকে দেখেছেন, কীভাবে তারা সহিংস রাজনীতিতে জড়িত ছিল। তবে অতীতের সেই রক্তক্ষয়ী অধ্যায় নিয়ে তিনি আর বিস্তারিত বলতে চান না বলেও উল্লেখ করেন।

জনসভায় সভাপতিত্ব করেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, জেলা বিএনপির নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, ইমরান খান চৌধুরী, মহিলা দলের জেলা সভাপতি রুখসানা খানিজ চৌধুরী পলমলসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত