সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গণমাধ্যমের স্বাধীনতার জন্য বিএনপিই সবচেয়ে বেশি অবদান রেখেছে: মির্জা ফখরুল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি।

রোববার (৪ মে) জাতীয় প্রেস ক্লাবে সম্পাদক পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “বর্তমানে গণমাধ্যমের স্বাধীনতা আগের তুলনায় বেশি হলেও, একটি সংবাদ গোষ্ঠী যখন আরেকটি গোষ্ঠীকে আক্রমণ করে এবং তাতে রাজনৈতিক পক্ষগুলো জড়িয়ে পড়ে, তখন সেটি স্বাধীনতা নয়, বরং বিভাজনের জন্ম দেয়।”

তিনি আরও বলেন, “বিএনপিই প্রথম ১৯৭৫ সালে সংবাদপত্রের স্বাধীনতার দ্বার উন্মুক্ত করে। তার আগে বাকশালের মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। আমরা নিঃসন্দেহে স্বীকার করি যে বিএনপি গণমাধ্যমের পক্ষে ছিল এবং এখনও আছে।”

সাংবাদিক নির্যাতনের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “আমাদের সময়ে সাংবাদিকদের ওপর নির্যাতনের পরিমাণ ছিল তুলনামূলকভাবে অনেক কম। আজকের সময়ে একটা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। এর মধ্যেও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য গণতান্ত্রিক সমাজ গড়তে হবে, আর সেটির জন্য চিন্তারও স্বাধীনতা প্রয়োজন।”

তিনি সতর্ক করে বলেন, “যদি কেউ ভাবেন, আমি যা বলি সেটাই ঠিক, তাহলে সেটা গণতন্ত্র নয়। একইভাবে, কোনো গণমাধ্যম আমার পক্ষে কথা বললে সেটাই ঠিক আর না বললে সেটা ভুল—এমন মানসিকতা নিয়েও গণতন্ত্র চলে না।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত