সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

গণহত্যা মামলায় হাসিনার রায় পড়া চলছে, তবে কি হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হতে চলেছে?

Our Times News

হাসিনার গণহত্যা মামলার রায় পড়া চলছে

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: জুলাই অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার কার্যক্রম চলছে। রায়ের অগ্রগতির মধ্যেই আদালতপাড়া জুড়ে জোরালো আলোচনার জন্ম নিয়েছে, তবে কি এই মামলায় হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা হতে পারে।

সোমবার দুপুর সাড়ে ১২টা ৩৪ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর বিচারক বিচারপতি মো গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় পড়া শুরু করেন। এ সময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশনের পক্ষ থেকে দাখিল করা মামলার অভিযোগপত্রে মোট আট হাজার সাতশ সাতচল্লিশ পৃষ্ঠা তথ্য উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে সাক্ষ্যপ্রমাণ, জব্দতালিকা, শহীদদের তালিকা এবং বিভিন্ন দালিলিক প্রমাণ রয়েছে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই আগস্টে আন্দোলন চলাকালে শেখ হাসিনা রাষ্ট্রীয় বাহিনী, আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পদ্ধতিগত দমনপীড়ন চালাতে সরাসরি নির্দেশ দেন। এসব নির্দেশের পরিণতিতে দেড় হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় পঁচিশ হাজার মানুষ আহত বা অঙ্গহানি ও বিভিন্ন নির্যাতনের শিকার হন।

অভিযোগের মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনাটি আশুলিয়ার। এক দফা দাবিতে মার্চ টু ঢাকা কর্মসূচির সময় আশুলিয়ায় ছাত্রদের গুলি করে হত্যা করে পরে লাশ পুড়িয়ে ফেলার ঘটনা বিশ্বব্যাপী নিন্দার ঝড় তোলে। নিহতদের একজন জীবন্ত অবস্থায়ও পুড়িয়ে মারা হয় বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এই ঘটনার নির্দেশদাতা হিসেবেও শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয়েছে।

রায় পড়া চলমান থাকায় এখনো চূড়ান্ত রায়ের বিষয়ে কিছু জানা যায়নি। তবে মামলার অভিযোগ, দালিলিক প্রমাণ এবং তদন্ত প্রতিবেদনে উঠে আসা তথ্য বিবেচনায় আদালতপাড়ায় আলোচনা তীব্র হয়েছে যে এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ দণ্ড ঘোষিত হতে পারে।

রায় সম্পূর্ণ পড়া শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা না গেলেও দেশজুড়ে চূড়ান্ত রায়ের অপেক্ষায় উৎকণ্ঠা বাড়ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত