সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

গাজামুখী জাহাজ অভিযানের পর বাংলাদেশের শহিদুল আলমসহ শতাধিক কর্মী এখন কোথায়, জানালো ইসরায়েল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজার পথে মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা আন্তর্জাতিক জাহাজবহর ‘ফ্রিডম ফ্লোটিলা’-র অভিযানে এবার আটক হয়েছেন বিশ্বের নানা দেশের শতাধিক মানবাধিকারকর্মী। তাদের মধ্যেই রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ভোরে গাজা উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে আটটি জাহাজ থামিয়ে দেয় ইসরায়েলি নৌবাহিনী। আটক কর্মীদের বর্তমানে আশদোদ বন্দরের একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মানবিক সহায়তাবাহী এই নৌবহরটি দুই সপ্তাহ আগে ইতালি থেকে গাজা অভিমুখে যাত্রা শুরু করে। এতে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও খাদ্য সহায়তা ছিল, যা গাজার যুদ্ধবিধ্বস্ত হাসপাতালগুলোতে পৌঁছানোর কথা ছিল।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের বিবৃতিতে বলা হয়েছে, “আমরা কেবল মানবিক সহায়তা নিয়ে গাজায় যাচ্ছিলাম। কিন্তু আন্তর্জাতিক জলসীমাতেই ইসরায়েল আমাদের জাহাজে হেলিকপ্টার থেকে হামলা চালিয়ে অবৈধভাবে আটক করেছে।”

আন্তর্জাতিক মহল এই ঘটনাকে ‘সমুদ্র ডাকাতি’ আখ্যা দিয়েছে। তুরস্ক, ফ্রান্স ও স্পেনসহ একাধিক দেশ ইসরায়েলের এই পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোয়ান বলেন, “ইসরায়েল এখন মানবিক উদ্যোগের বিরুদ্ধেও যুদ্ধে নেমেছে। গাজায় যা ঘটছে, তা ইতিহাসের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন।”

এর আগে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের আরেকটি জাহাজবহর আটক করেছিল ইসরায়েল, যাতে প্রায় ৪৫০ জন কর্মী ছিলেন। একের পর এক এই অভিযান আটক হওয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইসরায়েল গাজাকে শুধু অবরুদ্ধই নয়, মানবিক সহায়তার পথও সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছে।

গাজা উপত্যকায় চলমান মানবিক সংকট বিশ্বজুড়ে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন এ ঘটনায় অবিলম্বে তদন্তের আহ্বান জানিয়েছে।

সূত্র: The Times of Israel

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত