সর্বশেষ
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা, মুসলিম উম্মাহকে ঐক্যের আহ্বান খামেনির

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলের সামরিক হামলার কঠোর সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি এই আগ্রাসনকে “গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও ভয়াবহ অপরাধ” বলে অভিহিত করেছেন এবং মুসলিম বিশ্বের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

ফার্সি নববর্ষ উপলক্ষে দেওয়া ভাষণে খামেনি বলেন, গাজার ওপর ইসরায়েলের হামলা শুধু ফিলিস্তিনের সংকট নয়, এটি গোটা মুসলিম বিশ্বের জন্য উদ্বেগের বিষয়। তিনি বলেন, আজ সময় এসেছে সব মতভেদ ভুলে গিয়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে এই নিষ্ঠুরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।

তার মতে, শুধু মুসলিম রাষ্ট্রগুলো নয়, সারা বিশ্বের স্বাধীনতাকামী ও মানবাধিকারকর্মীদেরও এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে সরব হতে হবে। তিনি বলেন, এই আগ্রাসন বন্ধ না হলে আরও হাজারো নিরপরাধ শিশু প্রাণ হারাবে, ঘরবাড়ি ধ্বংস হবে, এবং ফিলিস্তিনিদের শরণার্থী জীবন বেছে নিতে বাধ্য করা হবে।

খামেনি তার ভাষণে যুক্তরাষ্ট্রকেও এই সংঘাতের জন্য দায়ী করেন। তিনি বলেন, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসরায়েলের এই বর্বর হামলা ওয়াশিংটনের প্রত্যক্ষ সমর্থন অথবা ইঙ্গিতেই চালানো হচ্ছে।

তিনি শুধু গাজার পরিস্থিতিই নয়, ইয়েমেনে সাম্প্রতিক বিমান হামলারও তীব্র নিন্দা জানান। তার ভাষায়, “ইয়েমেনের নিরীহ জনগণের ওপর চালানো সামরিক হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ। এটি অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

ফার্সি নববর্ষ উপলক্ষে আয়াতুল্লাহ খামেনি ২০২৫ সালকে ‘উৎপাদনের জন্য পুঁজি বিনিয়োগের বছর’ হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, “অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই ইরান ও মুসলিম উম্মাহ আন্তর্জাতিক চ্যালেঞ্জের মোকাবিলায় আরও দৃঢ় ভূমিকা রাখতে পারবে।

খামেনি উল্লেখ করেন, বিগত বছরগুলোতে নানা সংকট ও চ্যালেঞ্জের মধ্যেও ইরানি জনগণ তাদের ঐক্য ও মনোবলের প্রমাণ দিয়েছে। বিশেষ করে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শাহাদাতের পর দেশজুড়ে মানুষের বিপুল অংশগ্রহণ প্রমাণ করেছে যে, ইরানি জাতি কখনোই চাপে নতি স্বীকার করবে না।

তার মতে, কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র, সামরিক চাপ বা রাজনৈতিক চক্রান্ত ইরানকে দুর্বল করতে পারবে না, বরং এসব চ্যালেঞ্জই দেশকে আরও শক্তিশালী করে তুলবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত