সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

গাজায় ৪৫ জনকে হ’ত্যা’র পর ইসরায়েলের নাটকীয় যুদ্ধবিরতির ঘোষণা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৪৫ জন ফিলিস্তিনিকে হত্যা করার পর দখলদার ইসরায়েল হঠাৎ করেই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। রোববার (১৯ অক্টোবর) দিনভর গাজার দক্ষিণাঞ্চল ও রাফা এলাকায় টানা হামলার পর ইসরায়েলের এই ঘোষণাকে আন্তর্জাতিক মহল “নাটকীয় ও প্রশ্নবিদ্ধ” বলে মন্তব্য করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, “রাজনৈতিক নির্দেশনার আলোকে গাজায় সিরিজ হামলার পর প্রতিরক্ষা বাহিনী আবারও যুদ্ধবিরতি কার্যকর করেছে।”
তবে ফিলিস্তিনি সূত্রগুলো বলছে, এই তথাকথিত যুদ্ধবিরতির আগে গাজায় নির্বিচারে বোমা বর্ষণে নারী, শিশু ও বৃদ্ধসহ বহু নিরীহ মানুষ নিহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যম আল-কুদস নিউজের প্রতিবেদনে বলা হয়, রাফা এলাকায় ভোরের দিকে চালানো এক বিমান হামলায় একটি পরিবারের সাতজন সদস্য একই সঙ্গে প্রাণ হারান। এ ছাড়া খান ইউনুস ও দেইর আল-বালাহ অঞ্চলেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইসরায়েলের দাবি, রাফা এলাকায় হামাসের হামলায় তাদের দুই সেনা নিহত ও তিনজন আহত হয়েছে, যার পরিপ্রেক্ষিতেই প্রতিশোধমূলক অভিযান চালানো হয়। তবে হামাস এ অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, রাফায় এমন কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

এর আগে গত সপ্তাহে ইসরায়েল ও হামাসের মধ্যে স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছিল। কিন্তু সেই সময়ও প্রায় প্রতিদিনই গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি ড্রোন ও যুদ্ধবিমানের হামলায় অন্তত ৭০ জন ফিলিস্তিনি প্রাণ হারান।

রোববারের হামলার পর ইসরায়েলি সরকার প্রথমে গাজায় মানবিক সহায়তা বন্ধের ঘোষণা দেয়। পরে আন্তর্জাতিক চাপের মুখে কিছুটা নরম অবস্থান নিলেও, ত্রাণ প্রবেশের বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা দেয়নি তারা।

জাতিসংঘের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত টর ওয়েনসল্যান্ড এক বিবৃতিতে বলেন, “গাজায় বেসামরিক মানুষের ওপর পুনরাবৃত্ত হামলা মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। যুদ্ধবিরতি ঘোষণা যথেষ্ট নয়, প্রয়োজন টেকসই শান্তি।”

ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা আল-মিজান বলেছে, “ইসরায়েলের যুদ্ধবিরতি মানে কেবল নতুন হামলার আগে সামান্য বিরতি নেওয়া।”

বর্তমানে গাজার অধিকাংশ এলাকা বিদ্যুৎ ও পানিবিহীন অবস্থায় আছে। জাতিসংঘ জানিয়েছে, প্রায় ২০ লাখ মানুষের মধ্যে ৮০ শতাংশ এখন মানবিক সংকটে রয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত