সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

গাজার পথে শহিদুল আলমদের জাহাজের উপর দিয়ে উড়ল সন্দেহজনক সামরিক বিমান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজা অভিমুখী একটি মানবিক ত্রাণ জাহাজের ওপর দিয়ে গতকাল একটি সন্দেহজনক সামরিক বিমান উড়তে দেখা গিয়েছে, যা সম্ভাব্যভাবে ইসরায়েলের। জাহাজে বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ সাংবাদিক, চিকিৎসক ও আন্তর্জাতিক অধিকারকর্মীরা উপস্থিত ছিলেন। জাহাজে থাকা উইলিয়াম আলেকজান্ডার জানিয়েছেন, বিমানটি তাদের মাথার ওপর দিয়ে উড়ে গিয়ে কয়েকবার ঘুরেছে এবং সম্ভবত সমস্ত তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছে।

রোববার (৫ অক্টোবর) বিকেলে ভূমধ্যসাগরে ‘কনশানস’ নামের জাহাজটি গাজার দিকে এগোতে থাকা সময় ফেসবুক লাইভে এ দৃশ্য ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, জাহাজের চারপাশে অস্বাভাবিকভাবে ঘুরছে বড় একটি বিমান। উইলিয়াম আলেকজান্ডার বলেন, “নিঃসন্দেহে এটি একটি সামরিক বিমান। আমাদের উপর ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে, তবে এটি কোনো শারীরিক হামলা নয়, বরং মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি।

জাহাজের ভেতরে প্রচুর ওষুধ, স্বাস্থ্যসেবা সরঞ্জাম এবং মানবিক সহায়তা রয়েছে, যা গাজার অধিবাসীদের পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। জাহাজের ক্যাপ্টেন ম্যাডেলেইন হাবিব বলেন, “আমরা চাই একটি স্থায়ী মানবিক করিডর খোলা হোক, যাতে ফিলিস্তিনিরা সমুদ্রে প্রবেশ ও বাণিজ্য করতে পারে। এটি শুধুমাত্র ত্রাণ দেওয়ার জন্য নয়, বরং তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য।”

মার্কিন প্রামাণ্যচিত্র নির্মাতা টম হায়েসও ফেসবুক লাইভে বলেন, “বিশ্ব সম্প্রদায়ের প্রতিটি ফোরামে আমাদের অবশ্যই ফিলিস্তিনিদের স্বাধীনতা ও তাদের ভবিষ্যতের জন্য কাজ করতে হবে। এটি শুধু মানবিক সহায়তা নয়, ফিলিস্তিনিরা যাতে স্বাবলম্বী হতে পারে, সেটিও নিশ্চিত করতে হবে।”

জাহাজটি আন্তর্জাতিক উদ্যোগ ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)’ এবং ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি)’ নৌবহরের অংশ। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং ইসরায়েলের দীর্ঘমেয়াদি অবরোধ ভাঙা।

এদিকে, আন্তর্জাতিক সূত্র জানায়, ইসরায়েলি সামরিক বিমান ক্রমাগত নজরদারিতে রয়েছে এবং নৌযানগুলোকে লক্ষ্য করে সম্ভাব্য নিরাপত্তা চেক চালাচ্ছে। তবে মানবাধিকার সংস্থা অভিযোগ করেছে, এ ধরনের কর্মকাণ্ড শান্তিপূর্ণ ত্রাণ প্রেরণের উপর মানসিক চাপ সৃষ্টি করছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত