সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

গ্রিসে ইসরাইলি নাগরিকের কান ছিঁড়ে দিল এক সিরীয় যুবক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসের একটি সমুদ্র সৈকতে এক ইসরাইলি পর্যটকের কান ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে এক সিরীয় নাগরিকের বিরুদ্ধে। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল–১২ এ তথ্য জানিয়েছে।

দখলদার ইসরাইলের নাগরিক স্টাভ বেন–সুসান জানান, ঘটনার দিন তিনি ও তার স্ত্রী অ্যাথেন্সের বিখ্যাত বলিভার সৈকতে ঘুরতে গিয়েছিলেন। সেসময় আরেক ইসরাইলি দম্পতির সঙ্গে কথা বলছিলেন তারা। তখনই এক ব্যক্তি হঠাৎ তাদের ভিডিও করতে শুরু করেন এবং ‘ফ্রি ফিলিস্তিন, ইসরাইল নিপাত যাক, আমি হামাস’—এমন স্লোগান দিতে থাকেন।

ইসরাইলি পর্যটকের দাবি, একপর্যায়ে ওই সিরীয় তাদের ওপর বালু ছুড়ে মারেন। তখন তিনি তাকে ধাক্কা দেন। পরে নিরাপত্তাকর্মীরা এসে পরিস্থিতি শান্ত করে সিরীয় যুবকটিকে সৈকত থেকে সরিয়ে দেন।

কিন্তু ঘণ্টাখানেক পর ওই সিরীয় যুবক আবার ফিরে আসে। তখন বেন–সুসান ও তার স্ত্রী একটি বাথরুম থেকে বের হচ্ছিলেন। বেন–সুসানের ভাষ্য, ‘‘আমি দেখলাম সে আমার স্ত্রীর দিকে হামলা করতে যাচ্ছে। তাকে বাধা দিতে গিয়েই সে আমার কানের একটা অংশ ছিঁড়ে ফেলে।’’

ঘটনার পর আহত ইসরাইলিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গ্রিস পুলিশ ইসরাইলি পর্যটককে জিজ্ঞাসাবাদ করলেও পরে ছেড়ে দেওয়া হয়।

সূত্র: টাইমস অব ইসরাইল

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত