সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

চির শত্রুদের বিপক্ষেই বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলবেন হামজা চৌধুরী” জানালেন বাংলাদেশের ফুটবল নিয়ে নতুন স্বপ্নের কথা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ফুটবল ইতিহাসে ঐতিহাসিক ও রোমাঞ্চকর এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী এবার বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে মাঠে নামতে চলেছেন। সম্প্রতি ফিফা থেকে অনুমতি পাওয়ার পর তার বাংলাদেশের জাতীয় দলে খেলার পথে আর কোনো বাধা নেই। শুধু খেলা নয়, দেশের ফুটবলের উন্নয়নে কাজ করতেও আগ্রহী হামজা চৌধুরি।

বাংলাদেশ ক্রিকেট ও ফুটবলের চির প্রতিদ্বন্দী দল ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের পর্বের প্রথম ম্যাচ দিয়েই বাংলাদেশ দলের হয়ে নব সূচনা করবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তারকা ফুটবলার।

দা অ্যাথলেটিককে দেওয়া এক সাক্ষাৎকারে হামজা জানান, তিনি বাংলাদেশের মানুষের জন্য খেলতে চান। “বাংলাদেশি মানুষের ভালোবাসা ও সমর্থন আমাকে এ সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে,” তিনি বলেন। “প্রতিদিন অসংখ্য বার্তা পাই, যেখানে সবাই আমাকে বাংলাদেশের হয়ে খেলতে দেখতে চায়।”

হামজা ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন। তবে ইংল্যান্ডের জাতীয় দলে তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় নিজের শেকড়ের কাছে ফেরার সিদ্ধান্ত নেন। “ইংল্যান্ডের হয়ে খেলা আর আমার জন্য অপশন ছিল না। তাই এখনই সঠিক সময় আমার শেকড়ের কাছে ফেরার,” তিনি উল্লেখ করেন।

বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য বিশেষ পরিকল্পনা নিয়ে হামজা চৌধুরী বলেন,বাংলাদেশের বর্তমান ফিফা র‍্যাঙ্কিং ১৮৫ হলেও হামজা আশাবাদী। “আমি শুধু মাঠে পারফর্ম করতে চাই না, বরং দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চাই। তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং সুযোগ দিতে চাই,” বলেন তিনি।

বাংলাদেশে ফুটবলের প্রতি মানুষের উন্মাদনা তাকে মুগ্ধ করেছে। তবে তিনি মনে করেন, দেশের ফুটবলের জন্য পর্যাপ্ত অবকাঠামো নেই। “আমি চাই, বাংলাদেশের তরুণরা ইউরোপের সেরা লিগগুলোতে খেলুক। এটি শুধু খেলোয়াড়দের নয়, পুরো দেশের ফুটবলের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।”

হবিগঞ্জের এক গ্রামে হামজার পরিবারের শেকড়। শৈশব থেকেই তিনি বাংলাদেশে নিয়মিত যাতায়াত করেছেন। “ছোটবেলায় প্রতি বছর বাংলাদেশে যেতাম। গ্রামবাংলার মানুষের জীবনধারা আমাকে শিখিয়েছে কৃতজ্ঞ হতে,” তিনি বলেন।

বাংলাদেশি সংস্কৃতির সঙ্গে হামজার গভীর সম্পর্ক রয়েছে। “আমার মা প্রতিদিন বাংলাদেশি খাবার রান্না করতেন। আমি বাংলা ভাষায় কথা বলতাম। এই সংস্কৃতি আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমি চাই, আমার সন্তানরাও এই সংস্কৃতির সঙ্গে পরিচিত হোক।”

হামজা মনে করেন, বাংলাদেশে ফুটবল নিয়ে মানুষের আবেগ ও ভালোবাসা অসাধারণ। “আমি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে দেশের তরুণরা নিজেদের প্রতিভা দেখাতে পারবে এবং আন্তর্জাতিক পর্যায়ে জায়গা করে নিতে পারবে।”

তার জাতীয় দলে যোগদানের মাধ্যমে দলের মনোবল বাড়বে এবং দেশের ফুটবলের উন্নয়নেও বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হামজা চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের ফুটবল আরও উচ্চতায় উঠবে, এমনটাই প্রত্যাশা করছেন দেশের ফুটবলপ্রেমীরা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত