সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ছাত্রদলের নতুন কমিটি নিয়ে পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভে উত্তাল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জাতীয়তাবাদী ছাত্রদলের সম্প্রতি ঘোষিত ১১ ইউনিটের কমিটিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি তিতুমীর কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এ বিক্ষোভের ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে বয়কট করে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রধান ফটকে অগ্নিসংযোগ করেন। তারা নতুন কমিটি ঘোষণার দাবি তোলেন। সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুস শুকুর আইমান অভিযোগ করেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে থাকা নেতাকর্মীদের বাদ দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে “পকেট কমিটি” গঠন করা হয়েছে।

সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. রায়হান হোসেন অপু বলেন, নতুন কমিটিতে ছাত্রলীগ থেকে যোগ দেওয়া ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। নিয়মিত ছাত্রদের মাধ্যমে নেতৃত্ব তৈরির দাবিও তিনি জানান।

ঢাকা কলেজের পদবঞ্চিত অন্তত ৪০ নেতাকর্মী আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে নায়েমের গলিতে বিক্ষোভ মিছিল করেন। সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক জামিল অভিযোগ করেন, আন্দোলনে নেতৃত্ব দেওয়া নেতাকর্মীদের বাদ দিয়ে ছাত্রলীগের সদস্যদের কমিটিতে রাখা হয়েছে।

সাবেক সহসভাপতি তাসবিরুল ইসলাম বলেন, রাজপথে আন্দোলনে থাকা নেতাদের বাদ দিয়ে অনুগতদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। তিনি এই “অবৈধ কমিটি” প্রত্যাখ্যানের ঘোষণা দেন।

রাত ৯টায় তেজগাঁও কলেজ ছাত্রদলের পদবঞ্চিত নেতারা ফার্মগেটের মূল সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের বাদ দিয়ে অছাত্রদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে।

এছাড়াও, রাত সাড়ে ১০টায় সরকারি তিতুমীর কলেজেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সেখানে নেতাকর্মীরা অভিযোগ করেন, ছাত্রলীগের কর্মীসহ অনিয়মিতদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। তারা এই “পকেট কমিটি” প্রত্যাখ্যান করেন।

এর আগে মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, এবং আরও কয়েকটি ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করে। তবে কমিটি ঘোষণার পর থেকেই বিভিন্ন জায়গায় পদবঞ্চিতদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।

এদিকে ‘পদবঞ্চিত নেতারা অভিযোগ করেছেন, যারা দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করেছেন এবং আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তাদের বাদ দিয়ে ব্যক্তিগত পছন্দের লোকদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। তারা দ্রুত নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

বিক্ষোভ ও প্রতিক্রিয়ার এই ঘটনা ছাত্রদলের অভ্যন্তরীণ বিভক্তির বহিঃপ্রকাশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এ পরিস্থিতি সমাধানের আহ্বান জানানো হচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত