সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

জাতিসংঘের প্রতিবেদনে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর)-এর সাম্প্রতিক প্রতিবেদনের পর বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে, এতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হওয়ায় আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।

জাতিসংঘের তথ্যানুসন্ধান দল বাংলাদেশ পরিদর্শন শেষে এই প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, রাজনৈতিক দমন-পীড়ন, মানবাধিকার লঙ্ঘন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে।

প্রতিবেদন প্রকাশের পর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছে কিছু সংগঠন, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তারা বলছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী এবং রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ নেই।

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, “জাতিসংঘের প্রতিবেদনে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে, শেখ হাসিনার সরকার মানবাধিকার লঙ্ঘনে জড়িত। তাই শুধু দল নিষিদ্ধ করাই নয়, জড়িতদের বিচারের আওতায় আনাও জরুরি।

অন্যদিকে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স মনে করেন, এখনই আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত কিছু বলা কঠিন। তবে তিনি বলেন, “গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকলে দলটির ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ক্ষীণ।

বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, “জাতিসংঘের প্রতিবেদনের পর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার নৈতিক অধিকার নেই। আন্তর্জাতিকভাবে তারা আরও চাপে পড়বে।

প্রতিবেদনের পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের হয়েছে, যার কয়েকটি ট্রাইব্যুনালে বিচারাধীন।

সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, “আওয়ামী লীগ যদি নতুন নেতৃত্ব গঠন করে এবং পুরনো ভুলগুলো সংশোধন করতে পারে, তাহলে দলটি টিকে থাকতে পারে। তবে শেখ হাসিনাকে ধরে রাখলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ আরও অনিশ্চিত হবে।

জাতিসংঘ সরাসরি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সুপারিশ করেনি। তবে তারা মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন নির্ভর করছে দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার ওপর। দলটি যদি সাংগঠনিক পরিবর্তন আনে, তাহলে তারা আবারও রাজনৈতিকভাবে সক্রিয় হতে পারে। তবে বর্তমান পরিস্থিতি তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত