সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

বাবা, তোমার সঙ্গে বেহেশতে দেখা হবে’ শেষ বিদায়ে মায়ের হৃদয়বিদারক আহাজারি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার বংশালের কসাইটুলিতে ভূমিকম্পের সময় মাথায় ইট পড়ে নিহত মেডিকেল শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি (২৩)–এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

মা নুসরাত জাহান নিপা সন্তানের কফিনের পাশে বসে একথা বলেই কান্নায় ভেঙে পড়েন হুঁশ ফিরার পর বলছেন “বাবা, তোমার সঙ্গে বেহেশতে দেখা হবে।”

শনিবার (২২ নভেম্বর) বাদ জোহর বগুড়া শহরের সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাফির দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ প্রাঙ্গণে প্রথম জানাজা হয়।

বাদ আসর তাকে বগুড়া শহরের নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে দাদা ও চাচার কবরের পাশে দাফন করা হয়।

রাফির মামা ও সহপাঠী নাহিয়ান ইসলাম অন্তর জানান, সকালে রাফির লাশ বগুড়ায় পৌঁছানোর পর শোকের মাতম ছড়িয়ে পড়ে সুত্রাপুরের বাড়িতে।

মাকে আলাদা অ্যাম্বুলেন্সে আনা হয়, জানানো হয়নি ছেলের মৃত্যুর খবর

ভূমিকম্পে আহত হওয়ায় রাফির মা নুসরাত জাহান নিপাকে আলাদা অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়। পরিবার জানায়—মাকে তখনও ছেলের মৃত্যুর কথা বলা হয়নি।

বিকেলে রাফির মরদেহ বগুড়া শজিমেক হাসপাতালে পৌঁছালে তাকে কফিনের পাশে বসানো হয়। সেই মুহূর্তে সত্যটি জানাজানি হলে তিনি হৃদয়বিদারক কান্নায় ভেঙে পড়েন।

“বাবা, তোমার সঙ্গে বেহেশতে দেখা হবে”—মায়ের আর্তনাদে কেঁদে ওঠে সবাই

রাফির কফিন ধরে মা কান্নাজড়িত কণ্ঠে বারবার বলছিলেন, “বাবা, তুমি আমাকে রেখে চলে গেলে কেন? আল্লাহর কাছে দোয়া করি, বেহেশতে তোমার সঙ্গে দেখা হবে।”

তার এই আহাজারিতে আশপাশে উপস্থিত মানুষজন নিজেকে সামলাতে পারেননি। পরিবার, আত্মীয়স্বজন, সহপাঠী ও এলাকাবাসী সবাই অশ্রুসিক্ত হয়ে পড়েন।

ভূমিকম্পে নিহতদের একজন রাফি

শুক্রবার সকালবেলায় শক্তিশালী ভূমিকম্পে রাজধানী সহ সারা দেশে কম্পন অনুভূত হয়। এতে শিশুসহ ১০ জন নিহত হন, আহত হন ছয় শতাধিক মানুষ।
তাদেরই একজন ছিলেন ভবিষ্যৎ চিকিৎসক রাফিউল ইসলাম রাফি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত