সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জুরাইনে অটোরিকশা চালকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজধানীর জুরাইনে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সড়ক ও রেলপথ অবরোধ ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে শুরু হওয়া এই বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে চালকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

দুপুরে অটোরিকশা চালকরা সড়ক ও রেলপথ অবরোধ করলে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে জুরাইন রেল স্টেশনে নারায়ণগঞ্জগামী কমিউটার ট্রেন আটকে পড়ে। একই সময়ে খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনটি কমলাপুর শহরতলি স্টেশনে আটকা পড়ে। এতে ঢাকা-নারায়ণগঞ্জ এবং পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এদিকে অবরোধকারীদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। তবে রেল যোগাযোগ এখনো বন্ধ রয়েছে।

এ ঘটনার পর থেকে জুরাইন ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ট্রেন চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন। তিনি বলেন,
“অবরোধের কারণে জুরাইন রেল স্টেশনে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন আটকে যায় এবং খুলনাগামী নকশিকাঁথা ট্রেন কমলাপুর শহরতলি স্টেশনে আটকে রয়েছে। এতে ঢাকা থেকে নারায়ণগঞ্জ এবং পদ্মা সেতুর রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।”

এ ঘটনার কারণে এলাকাবাসী এবং যাত্রীদের মধ্যে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত