সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ‘রাজনৈতিক হয়রানি’ বলে দাবি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। তিনি অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে এই পদক্ষেপ ‘সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং একটি হয়রানিমূলক প্রচারণা।

সোমবার (১৪ এপ্রিল) বিদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় টিউলিপ বলেন, “বাংলাদেশি কর্তৃপক্ষের কেউই আমার সঙ্গে যোগাযোগ করেনি। বরং তারা সরাসরি মিডিয়ার মাধ্যমে আমাকে অভিযুক্ত করার চেষ্টা করছে। আমার আইনজীবীরা বাংলাদেশি কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন, কিন্তু কোনো উত্তর পাইনি।

তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ নেই। এটি একধরনের রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার কৌশল। আমি এই অপপ্রচারে কোনো সম্মানজনক প্রতিক্রিয়া দিতে রাজি নই।

এর আগে ১৩ এপ্রিল ঢাকার একটি আদালত পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে টিউলিপসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে টিউলিপ একটি সরকারি প্লট পান, যেটিকে ‘অবৈধ’ বলে দাবি করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক।

এছাড়া শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে বড় অঙ্কের অবকাঠামোগত ব্যয়ের অর্থ আত্মসাতের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। এই তদন্তের সূচনা হয় শেখ হাসিনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ববি হাজ্জাজের অভিযোগের ভিত্তিতে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত