সর্বশেষ
আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক
স্বর্ণ কিনবেন নাকি বিক্রি করবেন? বিশ্ববাজারের নতুন সংকেতে দোটানায় বিনিয়োগকারীরা
ম্যাচ খেলার পূর্বেই মুসলিম দেশগুলোর বিপক্ষ দলগুলোকে ফিফার বিজয়ী ঘোষণা করা উচিত, মুসলমানরা অবিচারকে ঘৃণা করেঃ মিশর
ভয়ংকর এক চোরাবালিতে নামলেন ডোনাল্ড ট্রাম্প, সেখান থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়ছে
শিগগিরই উদ্বোধন হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার
কোটি কোটি মানুষের অশ্রুসিক্ত নয়নে জন্মভূমিতেই চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলি খামেনি
মাত্র ৬ মিনিটের বিধ্বংসী সুনামিতে মরক্কোর বিদায়, সেমিফাইনালে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স
মার্কিন হামলা উপেক্ষা করে খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের সমাগম
আজকের মহাযুদ্ধে কে জিতবে, ফ্রান্স নাকি মরক্কো? সঠিক প্রেডিকশন দিয়ে জিতে নিন অবিশ্বাস্য পুরস্কার
সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
লেবাননে থাকার জন্য আমাদের কারো অনুমতির প্রয়োজন নেই: ইসরাইল
ইরাক থেকে ইরানে নেওয়া হচ্ছে খামেনির লাশ, দাফন আজ
মিশরকে ‘ডাকাতি’ করে হারানো হয়েছে: নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি

ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, আগামী ডিসেম্বরের দিকে তিনি এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি জীবনহানির আশঙ্কাও রয়েছে। তবুও তিনি দেশে ফিরতে চান এবং নিজের মাতৃভূমিতেই আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে আগ্রহী।

তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হচ্ছেন। তাই তিনি দলের নেতাদের উদ্দেশে বলেছেন, সবাই একসঙ্গে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন।

সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ নির্বাসিত আরও কয়েকজন আওয়ামী লীগ নেতা তার সঙ্গে দেশে ফিরতে পারেন। তবে কবে দেশে ফিরবেন বা কোন আদালতে আত্মসমর্পণ করবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি।

তিনি বলেন, সরকার তাকে ভারতে থেকে ফেরত আনতে চাইলেও তিনি নিজ উদ্যোগেই দেশে ফিরতে চান। এ বিষয়ে তিনি কোনো বিদেশি সরকারের সঙ্গে যোগাযোগ করেননি বলেও দাবি করেন।

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, অতীতেও তিনি একাধিকবার গ্রেপ্তার হয়েছেন এবং কারাবাস করেছেন। তাই কারাগারে যেতে তিনি ভয় পান না।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকা কোনো সরকারের ভুল হতে পারে, তবে সেই সরকারের মূল্যায়নের অধিকার জনগণের। আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণই তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে।

রয়টার্সকে দেওয়া ওই সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, আওয়ামী লীগকে পুনর্গঠনের কাজও চলছে এবং ইতোমধ্যে দেশের বহু সংসদীয় আসনে অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫২
সূর্যোদয়ভোর ৫:১৮
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৩
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৬

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫২
সূর্যোদয়ভোর ৫:১৮
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৩
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৬

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত