সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ঢাবিতে ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা ফেব্রুয়ারি মাসজুড়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মসূচির প্রতিবাদ এবং গণহত্যার জন্য দায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন।

বুধবার (২৯ জানুয়ারি) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি মুহসিন হল, ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। মিছিলকারীরা ছাত্রলীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

রাজু ভাস্কর্যে সমাবেশে বক্তারা বলেন, “অভ্যুত্থানের ছয় মাস পেরিয়ে গেলেও গণহত্যার অপরাধীদের বিচার হয়নি। বরং তারা প্রকাশ্যে সহিংস কর্মসূচি ঘোষণা করছে, যা রাষ্ট্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ।

ঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, অভ্যুত্থানের সময় আওয়ামী সন্ত্রাসীরা শিক্ষার্থী ও শ্রমিকদের হত্যা করেছিল। অথচ অন্তর্বর্তীকালীন সরকার এখনো কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি। এটা চব্বিশের শহীদদের রক্তের সঙ্গে চরম বেইমানি।

আইন বিভাগের শিক্ষার্থী সাখাওয়াত জাকারিয়া অভিযোগ করে বলেন, অভ্যুত্থানের পর ছাত্রলীগ আনসার লীগ কিংবা রিকশাচালকের ছদ্মবেশে ফিরে এসেছে। এখন তারা ১ ফেব্রুয়ারি প্রকাশ্যে কর্মসূচি ঘোষণা করেছে। তাদের এই সাহসের উৎস কোথায়?

তিনি আরও বলেন, যদি অন্তর্বর্তী সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে বাংলাদেশের ছাত্রসমাজই তাদের মোকাবিলা করবে।

সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী আজিজুল ইসলাম বলেন,
দুই হাজার শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি, অথচ ছাত্রলীগ আবার মাঠে নামতে চায়। আমরা জানতে চাই, মাত্র পাঁচ মাসের মধ্যে তারা কীভাবে নতুন কর্মসূচির ঘোষণা দেয়?

সমাবেশে বক্তারা গণহত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান। সরকার যদি আওয়ামী সন্ত্রাসীদের প্রতিরোধে ব্যর্থ হয়, তাহলে ছাত্রসমাজ নিজেরাই ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন তারা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত