সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

তাদের নাম বলবো না, বলেই ঘটনাস্থল ছাড়লেন উপদেষ্টা মাহফুজ!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে বক্তব্য দিতে গিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলন নিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। কিন্তু কথা বলার মাঝপথেই ঘটলো অপ্রীতিকর এক ঘটনা। তাঁর মাথার দিকে আচমকা ছুঁড়ে মারা হয় একটি পানির বোতল। মুহূর্তেই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। হতভম্ব উপদেষ্টা এরপর কোনো কথা না বলে ঘটনাস্থল ত্যাগ করেন।

বুধবার রাত ১০টার কিছু পর রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সংলাপে যান তিনি। তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে কিছু বক্তব্য দিতে চাইলেও, উপস্থিত কিছু শিক্ষার্থীর অসন্তোষ স্পষ্ট হয়ে ওঠে। হঠাৎ করেই তাঁর মাথার দিকে ছুঁড়ে ফেলা হয় পানির বোতল।

প্রায় ১৫ মিনিট পর, শিক্ষার্থীদের ভিড় থেকে একটু দূরে গিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মাহফুজ আলম। সেখানে তিনি বলেন, “আমি আজ কারও নাম বলছি না। তবে মিডিয়া ও প্রশাসনের দায়িত্ব হচ্ছে, খুঁজে বের করা—এই ঘটনা কারা ঘটিয়েছে, তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা কী।” তিনি আরও যোগ করেন, “এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, দীর্ঘদিনের হিংসা ও পরিকল্পনার ফল। অনলাইনে যারা বিদ্বেষ ছড়ায়, তাদের একজনই আজ এ ঘটনা ঘটিয়েছে।”

তবে রাত ১২টার দিকে আন্দোলনরত ছাত্রদের পক্ষে অবস্থান নিয়ে ছাত্রদলের এক নেতার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। তিনি জানান, “এ ঘটনায় সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা দায়ী নন।”

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তিন দফা দাবিতে আন্দোলন করে আসছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি চালু, প্রস্তাবিত বাজেট অনুমোদন এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত। এ দাবিগুলোর পক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকদের একটি লংমার্চ কাকরাইল এলাকায় পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। এতে সংঘর্ষ, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহারের ঘটনা ঘটে। আহত হন বহু শিক্ষক-শিক্ষার্থী।

দিনভর চলা এই কর্মসূচিতে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যান চলাচল ব্যাহত হয়। বিকেলের দিকে শিক্ষকদের একটি দল আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিলে উত্তেজনা আরও বেড়ে যায়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত