সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দ’খ’লদার ইসরায়েলের কমপক্ষে পাঁচ সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ দ’খ’ল’দার ইসরায়েলের হাইফা শহর এবং এর আশেপাশে অবস্থিত পাঁচটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে। এসব হামলায় দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ রোববার (১৭ নভেম্বর) ইসরায়েলি সামরিক বাহিনী ও হিজবুল্লাহর বিবৃতি উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, তাদের যোদ্ধারা একটি প্রযুক্তিগত ঘাঁটি, হাইফা নৌ ঘাঁটি, স্টেলা ম্যারিস নৌ ঘাঁটি এবং হাইফার আশেপাশের দুটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল ইসরায়েলি বাহিনীর একটি গ্যাস স্টেশন ও ক্ষেপণাস্ত্রের গুদাম।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হাইফা শহরের একটি সিনাগগে রকেট হামলায় দুইজন আহত হয়েছেন। এছাড়া লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গ্যালিলি এলাকায় প্রায় ২০টি রকেট ছোড়া হয়েছে।

ইসরায়েলি বাহিনী আরও জানায়, লেবাননের রাজধানী বৈরুতে তাদের হামলা অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহে বৈরুতের দক্ষিণ শহরতলিতে তারা ৫০টি হামলা চালিয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল-হামাস সংঘাতের পর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বাড়তে থাকে। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় লেবাননে এখন পর্যন্ত ৩ হাজার ৪৫২ জন নিহত এবং ১৪ হাজার ৫৯৯ জন আহত হয়েছেন।

সূত্রঃ আল জাজিরা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত