সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে টাইগারদের চ্যালেঞ্জিং টার্গেট দিলে পাকিস্তান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: হারলেই বিদায়, আর জিতলেই এশিয়া কাপে চতুর্থবারের মতো ফাইনালের মঞ্চে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অঘোষিত সেমিফাইনালের মতো এই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিং নেয় টাইগাররা। শুরু থেকেই আগ্রাসী বোলিংয়ে প্রতিপক্ষকে চেপে ধরে তারা।

ইনিংসের প্রথম ওভারেই সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। শাহিবজাদা ফারহানকে ফেরান তিনি। এরপর শেখ মেহেদী হাসানের আঘাতে সাজঘরে ফেরেন সাইম আয়ুব। মাত্র ৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। পাওয়ারপ্লের ছয় ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় ২৭/২।

রিশাদ হোসেনের লেগ স্পিনে মিডলঅর্ডারও ভেঙে পড়ে। ফখর জামান (২০ বলে ১৩), হুসাইন তালাত (৭ বলে ৩) এবং অধিনায়ক আগা সালমান (২৩ বলে ২০) ফিরলে ১১ ওভারে ৫১/৫ অবস্থায় ধুঁকছিল পাকিস্তান।

১৩.৩ ওভারে দলীয় ৭১ রানে ষষ্ঠ উইকেট হারায় তারা। তবে এরপরই ম্যাচে ফেরার লড়াই শুরু করে মোহাম্মদ হারিস ও মোহাম্মদ নওয়াজ। ঝড়ো ব্যাটিংয়ে তারা দলকে টেনে তোলেন। হারিস করেন ২৩ বলে ৩১ রান, নওয়াজ মাত্র ১৫ বলে ২৫। শাহিন শাহ আফ্রিদি ১৩ বলে ১৯ রান করে ইনিংসের গতি বাড়ান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৩৫/৮।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন তাসকিন আহমেদ। ৪ ওভারে ২৮ রানে ৩ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে একশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। রিশাদ হোসেন ৪ ওভারে ১৮ রানে নেন ২ উইকেট। সমান ২ উইকেট পান শেখ মেহেদী হাসানও।

এখন ফাইনালের সমীকরণ একেবারেই সহজ— ভারতকে চ্যালেঞ্জ করতে হলে বাংলাদেশকে করতে হবে মাত্র ১৩৬ রান। হাতে থাকবে পূর্ণ ২০ ওভার, অর্থাৎ ১২০ বল।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত