সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নাটোরে নিহত ব্যক্তির মরদেহের সঙ্গে মিলল অতিরিক্ত একটি পা,রহস্যজনক ঘটনায় চরম বিভ্রান্তিতে পরিবার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাক দুর্ঘটনায় নিহত নাটোরের এক ব্যক্তির মরদেহের সঙ্গে অতিরিক্ত একটি পা পাওয়া যাওয়ার ঘটনায় চরম বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়েছে। নিহত সেন্টুর মরদেহের সঙ্গে তার নিজের দুই পায়ের পাশাপাশি তৃতীয় আরেকটি পা পাওয়া যায়, যা কার তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে মরদেহ শনাক্ত করে বাড়িতে আনা হয়। গোসল করানোর সময় তারা দেখতে পান, মরদেহের সঙ্গে তিনটি পা রয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে প্রাথমিকভাবে জানানো হয়, দুর্ঘটনায় গুরুতর আহত আরেক ব্যক্তির বিচ্ছিন্ন পা ভুলবশত মরদেহের সঙ্গে চলে আসতে পারে।

পরে আহত রায়হানের স্বজনরা নাটোরে এসে অতিরিক্ত পাটি দেখেন এবং সেটি তাদের স্বজনের নয় বলে নিশ্চিত করেন। আহত রায়হান রাজশাহীর চারঘাট উপজেলার বাসিন্দা। দুর্ঘটনায় তার দুই পা ও এক হাতের কব্জি বিচ্ছিন্ন হয়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রায়হানের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, জন্মগতভাবে তার পায়ের আঙুলে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ছিল, যা উদ্ধার হওয়া অতিরিক্ত পায়ে নেই। ফলে পাটি তাদের স্বজনের নয় বলে তারা নিশ্চিত হয়েছেন।

এদিকে নিহত সেন্টুর পরিবারের সদস্যরা জানান, পুলিশ প্রথমে অতিরিক্ত পাটি আহত রায়হানের বলে জানালেও এখন সেটি কার, তা কেউ নিশ্চিত করতে পারছে না। ফলে এই বিচ্ছিন্ন পা নিয়ে তারা মানসিকভাবে চরম বিপাকে পড়েছেন।

পুঠিয়া ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, দুর্ঘটনার সময় পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ ছিল। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো এবং দুর্গন্ধের কারণে মরদেহ দ্রুত উদ্ধার করতে গিয়ে এমন অনিচ্ছাকৃত ভুল হতে পারে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আপাতত নিহতের পরিবারকে অতিরিক্ত পাটি সংরক্ষণ করতে বলা হয়েছে। দুর্ঘটনায় নিহত অন্য ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রয়োজনে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পাটি শনাক্ত করা হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে পুঠিয়ার বানেশ্বর কলাহাট এলাকায় একটি ট্রাক উল্টে চারজন নিহত হন এবং একজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর থেকেই উদ্ধার ও শনাক্তকরণ প্রক্রিয়ায় জটিলতা দেখা দেয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত