সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

বাংলাদেশ শাখার অস্বীকৃতি, কিন্তু কেন্দ্রীয় শাখার রয়েছে চিন্ময়ের প্রতি সমর্থন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) এর বাংলাদেশ শাখা বিতর্কিত পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর কোনো কর্মকাণ্ডের দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে। বাংলাদেশ শাখার দাবি, চিন্ময়কে আগেই সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে, ফলে তার কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

তবে, বাংলাদেশ শাখার এই অবস্থানের বিপরীতে ইসকনের কেন্দ্রীয় শাখা চিন্ময়ের পক্ষে সমর্থন জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম উইন এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মাইক্রোব্লগিং সাইট এক্সে একটি পোস্টে ইসকন.আইএনসি জানিয়েছে, “শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের প্রতি আমরা সমর্থন জানাই এবং সব ভক্তের নিরাপত্তার জন্য ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করি।

এর আগে, ইসকনের বাংলাদেশ শাখা এক বিবৃতিতে জানিয়েছিল, চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করার কারণে তার পক্ষে কিছু বলার বা কোনো দায় নেওয়ার প্রশ্নই ওঠে না।

চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে গত মাসে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন বিএনপির বহিষ্কৃত নেতা ফিরোজ খান।

মামলার প্রেক্ষিতে গত সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে। পরদিন মঙ্গলবার তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় একদল সন্ত্রাসীর হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন।

চিন্ময় কৃষ্ণ দাসকে ঘিরে ইসকনের কেন্দ্রীয় এবং বাংলাদেশ শাখার ভিন্ন অবস্থান স্পষ্ট হলেও এই বিতর্কিত পণ্ডিতকে ঘিরে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত