সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারতের সংসদে আলোচনা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ভারতের সংসদের লোকসভায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কথিত নির্যাতন নিয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এ আলোচনায় বাংলাদেশের হিন্দু মন্দির ও প্রতিমা ভাঙচুরের অভিযোগ নিয়ে প্রশ্ন তোলেন কয়েকজন সংসদ সদস্য।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সংসদ সদস্যরা জানতে চান, বাংলাদেশে হিন্দু মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনা বৃদ্ধি পেয়েছে কি না এবং ভারত সরকার এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে কোনো উদ্বেগ প্রকাশ করেছে কি না।

এর জবাবে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেন, ‘গত কয়েক মাসে বাংলাদেশে হিন্দু মন্দির ও প্রতিমা ভাঙচুরের বিভিন্ন ঘটনার তথ্য পাওয়া গেছে। ভারত সরকার এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং বাংলাদেশের সরকারের প্রতি সব সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থনাস্থলের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

তাছাড়া সাতক্ষীরার কালী মন্দির থেকে দুর্গাপূজার সময় সোনার মুকুট চুরির ঘটনা এবং ঢাকার তাঁতিবাজারে পূজামণ্ডপে হামলার বিষয়গুলোও তিনি উল্লেখ করেন।

এছাড়া সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিষয়টিও আলোচনায় উঠে এসেছে। এ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি জোর দিয়ে বলেন, এটি অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে তিনি মন্তব্য করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না।

পশ্চিমবঙ্গের বিধানসভায় মমতা বলেন, ‘বাংলাদেশ একটি ভিন্ন দেশ। ভারত সরকার এ বিষয়টি দেখবে। এটি আমাদের এখতিয়ারভুক্ত নয়। তবে আমাদের নীতি হলো কেন্দ্রের সিদ্ধান্ত মেনে চলা।

তিনি আরও জানান, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তিনি পশ্চিমবঙ্গের ইসকন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন। তবে এই আলোচনা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

ভারতের সংসদ ও পশ্চিমবঙ্গ উভয় ক্ষেত্রেই বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে গুরুত্ব দেওয়ার বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত