সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদেশেও সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া ঘোষণা দিয়ে মারামারি করে: আসিফ নজরুল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে অল্প কিছু লোকের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে পুরো সম্প্রদায়কে সমস্যায় পড়তে হয়। তিনি জানান, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কিছু লোক বিদেশেও প্রকাশ্যে ঘোষণার মাধ্যমে মারামারিতে জড়ান।

আজ বুধবার ঢাকার মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন, “আমি কয়েকবার মধ্যপ্রাচ্যে গিয়েছি। ওখানে শুনেছি, ওরা ঘোষণা দিয়ে বলে, ‘এইটা সিলেট-ব্রাহ্মণবাড়িয়া, মারামারি হবে!’ এটা শুনে আমি হতবাক!”

তিনি আরও বলেন, “সৌদি আরবে একটি জায়গায় বাঙালি মাস্তানরা টাকা ছিনতাইয়ের জন্য বাসায় ঢুকে মানুষকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে দিয়েছে—এমন ঘটনাও ঘটেছে। আমি জিজ্ঞেস করেছি, পুলিশে জানান না কেন? তারা বলে, জানালে সবাইকে পুলিশ বের করে দেবে।”

আসিফ নজরুল বলেন, “দশজন অপরাধ করে, তার ফলে দশ হাজার বা দশ লাখ প্রবাসীকে ভোগ করতে হয়। এভাবে পুরো দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।”

তিনি জানান, বাহরাইনে বাংলাদেশি নাগরিকদের কর্মী পাঠানো বন্ধ হয়েছে, কারণ সেখানে একজন স্থানীয় মালিককে বাংলাদেশি এক কর্মী হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।

সবশেষে তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দেশের ভাবমূর্তি বাঁচাতে হলে, বিদেশে গিয়ে আইন মেনে চলতে হবে। এ ধরনের ঘটনার কারণে আমাদের কর্মসংস্থান সংকুচিত হচ্ছে।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত