সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

বিপজ্জনক সমুদ্রপথে স্বপ্নের ইউরোপ যাত্রা, গ্রিসের কাছে আধাভাসা নৌকায় ১৭ অভিবাসীর করুণ মৃত্যু

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় আবারও ঘটল নির্মম ট্র্যাজেডি। গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে আধাভাসা অবস্থায় থাকা একটি নৌকা থেকে কমপক্ষে ১৭ জন অভিবাসী ও আশ্রয়প্রার্থীর মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড।

শনিবার স্থানীয় সময় ভোরে ক্রিটের দক্ষিণ-পশ্চিমে প্রায় ২৬ নটিক্যাল মাইল (৪৮ কিলোমিটার) দূরে ভাসমান নৌকাটি প্রথম শনাক্ত হয়। এরপর দ্রুত অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়। গ্রিস কোস্টগার্ডের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, মরদেহগুলো সবই তরুণ পুরুষদের, যারা নৌকার দুই পাশে বসে গাদাগাদি করে যাত্রা করছিলেন।

উদ্ধার তৎপরতার সময় নৌকাটির ভেতরে পানি ঢুকে দ্রুত ডুবে যাচ্ছিল। এ সময় দুইজনকে জীবিত উদ্ধার করা হলেও তাদের অবস্থা আশঙ্কাজনক। জীবিতরা জানিয়েছেন, খারাপ আবহাওয়া, খাবার ও পানির ঘাটতি এবং ঠান্ডা থেকে রক্ষার ব্যবস্থা না থাকা, এই তিন কারণেই নৌকাটি টিকে থাকতে পারেনি।

গ্রিস কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এতে নিশ্চিত হবে, তাদের মৃত্যু পানিশূন্যতা, ঠান্ডা নাকি অন্য কোনো কারণে হয়েছে।

এই নৌকাটি প্রথম দেখতে পায় তুরস্কের একটি কার্গো জাহাজ। তারা সঙ্গে সঙ্গে গ্রিস কর্তৃপক্ষকে খবর দেয়। পরে গ্রিস কোস্টগার্ডের দুটি জাহাজ ও ইউরোপীয় সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্স উদ্ধার অভিযানে যোগ দেয়।

লিবিয়া–গ্ৰিস–ইউরোপ রুট এখন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNHCR) জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ১৬,৭৭০ জনের বেশি আশ্রয়প্রার্থী ক্রিটে পৌঁছেছেন। লিবিয়ায় গাদ্দাফি পতনের পর চলমান অস্থিরতা ও আইনশৃঙ্খলার অবনতির কারণে মানুষ এখন আরও ঝুঁকিপূর্ণ পথ বেছে নিচ্ছে।

গ্রিস সরকার গত জুলাই থেকে নতুন আশ্রয় আবেদন গ্রহণ প্রক্রিয়া স্থগিত রেখেছে। ফলে শরণার্থীদের অনেকে অবৈধ ও বিপজ্জনক নৌপথেই ইউরোপে পৌঁছানোর ব্যর্থ চেষ্টায় জীবন হারাচ্ছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত