সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রিফাত রশিদ এ কমিটি ঘোষণা করেন।

এই কমিটিতে ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয়ের ছাত্র এম.জে.এইচ মঞ্জুকে আহ্বায়ক এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আতিক শাহরিয়াকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, ওমর ফারুক (বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি) – মুখ্য সংগঠক

সাবিনা ইয়াছমিন (ইউল্যাব) – মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিফাত রশিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষ প্রাণ দিয়েছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে।

তিনি জানান, ১৮ জুলাই সকাল সাড়ে ১১টায় নর্দান ইউনিভার্সিটির শহিদ আসিফকে প্রথম শহিদ এবং সাউথইস্ট ইউনিভার্সিটিকে সর্বোচ্চ শহিদের ইউনিভার্সিটি হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাইম আবেদিন বলেন, অতীতে রাজনৈতিকভাবে উপেক্ষিত থাকলেও, এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের অধিকার ও রাজনীতি নিয়ে সচেতন হয়ে উঠেছে।

কেন্দ্রীয় সদস্য জাহিদ আহসান বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু জুলাই বিপ্লবেই নয়, অতীতেও আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে। তাদেরকে রাজনৈতিকভাবে আরও সংযুক্ত করা এখন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

সংগঠনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা ও অংশগ্রহণকে আরও শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বলে জানানো হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত